অনলাইনে পেঁয়াজের কেজি ৩৬ টাকা

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ এখন থেকে ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কেনা যাবে। প্রতিকেজির দাম পড়বে ৩৬ টাকা। একজন গ্রাহক একবারে তিন কেজি পেঁয়াজ কিনতে পারবেন। একবারে সরবরাহ বা ডেলিভারি চার্জ বাবদ সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।

রোববার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ নামে অনলাইনে পেঁয়াজ বিক্রির এ কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, অনেকেই সামাজিক কারণ ও সময়ের অভাবে রাস্তায় লাইনে দাঁড়িয়ে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। এ ছাড়া টিসিবির ট্রাক সংখ্যা বাড়ানোর সক্ষমতাও সীমিত। তাই ই-কমার্স প্রতিষ্ঠানকে যুক্ত করে অনলাইনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, অন্যান্য পণ্যের মতো এখন সাশ্রয়ী মূল্যের পেঁয়াজও ক্রেতারা ঘরে বসে কিনতে পারছেন। ই-কমার্সের মাধ্যমে পেঁয়াজ বিক্রির ধারনাটি নতুন, এ ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আমরা থেমে থাকবো না, সমস্যার সমাধান করে এগিয়ে যাবো। দেশের অভ্যন্তরে দেশি ও আমদানিকৃত পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ মজুত রয়েছে। ভারত ইতোমধ্যে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। এগুলো বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। আশা করা যায় আরও ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রফতানির অনুমতি দেবে ভারত সরকার। মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে।

ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন জানান, রোববার বিকেল থেকে ৫টি প্রতিষ্ঠান পেঁয়াজ বিক্রি শুরু করবে যা ঢাকা ও চট্টগ্রামে সীমাবদ্ধ থাকছে। আপাতত এক অর্ডারে সর্বোচ্চ তিন কেজি পেঁয়াজ দেওয়া হলেও ভবিষ্যতে তা বাড়িয়ে ৫ কেজি করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, রোববার সন্ধ্যা অথবা কাল সকাল থেকে অনলাইনে ক্রেতারা পেঁয়াজের সরবরাহ আদেশ দিতে পারবেন।

পাঁচটি প্রতিষ্ঠান আপাতত এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে। সেগুলো হলো চালডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদডটকম ও সবজিবাজারডটকম। আগামীকাল থেকে বিডিসোল ও একশপ এ কার্যক্রমে যুক্ত হতে পারে। পরে আরও প্রতিষ্ঠান যোগ হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে আপাতত তিন দিনে ৫০০ কেজি করে পেঁয়াজ দেবে টিসিবি। একজন ক্রেতা একাধিকবার যাতে পেঁয়াজ না কিনতে পারেন, তা তদারকিতে কমিটি গঠন করা হয়েছে। আপাতত এ সেবা ঢাকা ও চট্টগ্রামে সীমিত থাকবে।

বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026