কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল
০৭:৫৪ পিএম | ১৮ জানুয়ারি, ২০২১
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মনোনীত করেছে সরকার।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মনোনীত করেছে সরকার।
সোমবার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদে পরিচালক এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী তিন বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে ১৭ জানুয়ারি আহমেদ জামালকে নতুন পদে নিয়োগ দেয়া হয়েছে।
টাইমস/এসএন