© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিডল্যান্ড ব্যাংক ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মধ্যে চুক্তি

শেয়ার করুন:
মিডল্যান্ড ব্যাংক  ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মধ্যে চুক্তি
own-reporter
০৪:১২ পিএম | ০৬ মার্চ, ২০১৯

ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মাধ্যমে প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে পারবেন। বুধবার মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মাধ্যমে প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে পারবেন।

বুধবার মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির পরিচালক, ইএমইএএ সামির ভিদাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসি একটি বিশ্বব্যাপী রেমিট্যান্স সেবা প্রদানকারী আমেরিকান প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজস্ব কার্যালয় রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে প্রবাসীদের রেমিট্যান্স সেবা আদান-প্রদান করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মাধ্যমে পাঠানো অর্থ মিডল্যান্ড ব্যাংকের যেকোনো শাখা ও এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে সরাসরি উত্তোলন করা যাবে।

স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ খাইরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন