রিলায়েন্স ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান শাহনাজ রহমান

রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান শাহনাজ রহমান কোম্পানিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ খান।

রোববার গুলশানের একটি অভিজাত হোটেলে রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের নির্বাচিত করেন পরিচালনা পর্ষদের সদস্যরা। এ ছাড়া এজিএমে রিলায়েন্স ইনস্যুরেন্সের শেয়ারধারীদের মধ্য থেকে আতিকুর রহমান ও শ্রীমতী সাহাকে পরিচালক নির্বাচিত করা হয়।

এর আগে কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শামসুর রহমান।

নতুন দুজন পরিচালকসহ বর্তমানে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- শাহনাজ রহমান (চেয়ারম্যান), হাবিবুল্লাহ খান (ভাইস চেয়ারম্যান), জাকিয়া রউফ চৌধুরী, রাজীব প্রসাদ সাহা, শামসুর রহমান, এম শামসুল আলম, আরশাদ ওয়ালিউর রহমান, ইমরান ফয়েজ রহমান, ইফতিখারুল হক, আমানুল্লাহ চৌধুরী, আতিকুর রহমান, আমিরান হোসেন, শ্রীমতী সাহা, শাজরে হক, আহমেদ সফি চৌধুরী ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুন।

এজিএমে ২০১৮ সালের জন্য ১০ শতাংশ বোনাস ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ২০১৮ সালে কোম্পানিটি মোট ২৬৮ কোটি ৯২ লাখ টাকার প্রিমিয়াম পেয়েছে। ২০১৭ সালে প্রিমিয়াম পেয়েছিল ২৫৭ কোটি ২৬ লাখ টাকা। ২০১৮ সালে কোম্পানির কর–পূর্ব মুনাফা দাঁড়ায় ৬৯ কোটি ৪৪ লাখ টাকা।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২০ মার্চ রিলায়েন্স ইনস্যুরেন্সের যাত্রা শুরু হয়। তারা অগ্নিনিরাপত্তা, মেরিন কার্গো, মোটরগাড়ি, স্বাস্থ্য, বিদেশভ্রমণ, প্রকৌশল ইত্যাদি বিমা সেবা দিয়ে থাকে।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026