© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজিএমইএ নির্বাচন: পূর্ণ প্যানেলে এগিয়ে মোহাম্মদী গ্রুপের এমডি রুবানা

শেয়ার করুন:
বিজিএমইএ নির্বাচন: পূর্ণ প্যানেলে এগিয়ে মোহাম্মদী গ্রুপের এমডি রুবানা
own-reporter
০৯:১৮ পিএম | ০৬ এপ্রিল, ২০১৯

পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে ভোট গণনায় বিপুল জয়ের পথে আছে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেল। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে ভোট দেন গার্মেন্ট মালিকরা। বিকাল সাড়ে ৫টায় ভোট গণনা শুরু হয়।

পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে ভোট গণনায় বিপুল জয়ের পথে আছে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেল।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে ভোট দেন গার্মেন্ট মালিকরা। বিকাল সাড়ে ৫টায় ভোট গণনা শুরু হয়।

রাত ৮টা ১০ মিনিট নাগাদ গণনা হওয়া ১০৬৮টি ভোটের মধ্যে সম্মিলিত-ফোরাম প্যানেলের প্রায় সব প্রার্থী জনপ্রতি ৮০০ এর বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন।

তাদের প্যানেলের এমএ রহিম ফিরোজ ৯৭০, রুবানা হক ৯৫৫ ও আরশাদ জামাল দিপু ৯৪৩ ভোট পেয়েছেন।

অপরদিকে এই পর্যন্ত স্বাধীনতা পরিষদের জাহাঙ্গীর আলমসহ ১৮ জন প্রার্থীই ৫০০ এর কম ভোট পেয়েছেন। এই প্যানেলের রফিক হাসান ৪৫৬, জাহাঙ্গীর আলম ৪২৩, সাইফুল ইসলাম ৩০৭ ও দেলোয়ার হোসেনের ভোট ২৭৫টি।

বিজিএমইএর ১ হাজার ৯৫৬ ভোটারের মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোট দিয়েছেন বলে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য নিহাদ কবীর জানিয়েছেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন