জাহাজ শিল্পে আর্থিক প্রণোদনার দাবি

বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ শিল্পের কর্পোরেট ট্যাক্স কমানোসহ নীতিসহায়তা ও আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওশান গোয়িং শিপওনার্স অ্যাসোসিয়েশন (বিওজিএসওএ)।

রোববার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠকে এ দাবি জানান বিওজিএসওএ'র প্রতিনিধি দল।

বিওজিএসওএ'র নেতারা জানান, ১৯৯৪ সালে শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণা দিলেও এখনো এ খাত আর্থিক সুবিধা ও প্রণোদনা পায়নি। তারা তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের অনুরূপ উৎসে কর, ডিউটি ড্র-ব্যাক, ইউডিএফ লোন, প্যাকিং লোন সুবিধাসহ আর্থিক প্রণোদনার দাবি করেন।

তারা আরও জানান, দেশীয় সমুদ্রগামী জাহাজ মালিকদের আয়করসহ অন্যান্য সুবিধা দিলে বছরে ফ্রেইট চার্জ বাবদ কমপক্ষে আড়াই বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় সম্ভব। এছাড়া টেক্সটাইলসহ অন্যান্য খাতে কর্পোরেট ট্যাক্স ১৫ শতাংশ নির্ধারিত থাকলেও এ শিল্পখাতে তা ৩৫ শতাংশ ধার্য করা হয়েছে।

তারা সমুদ্রগামী জাহাজশিল্পের ক্ষেত্রে বিদ্যমান ট্যাক্সসহ অন্যান্য বৈষম্য দূর করতে আসন্ন বাজেটে কার্যকর প্রস্তাব প্রেরণে শিল্পমন্ত্রীকে আহ্বান জানান।

প্রতিনিধি দলকে আশ্বস্ত করে শিল্পমন্ত্রী বলেন, এ শিল্পে করসহ অন্যান্য অসঙ্গতি পরীক্ষা করে তা যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বরাবর সুপারিশ করা হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সমুদ্রগামী জাহাজশিল্পের প্রসারেও প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। এ লক্ষ্যে নতুন শিল্পনীতিতে প্রয়োজনীয় নির্দেশনা থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. আবদুল হালিম, বিওজিএসওএ সভাপতি আজম জে চৌধুরী, সহ-সভাপতি মোস্তফা কামাল ও শেখ বশির উদ্দিন, সেক্রেটারি জেনারেল রিয়ার অ্যাডমিরাল (অব.) এ এস এম আব্দুল বাতেন, সদস্য মো. শাহজাহান।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026