বার্জার আলপনায় সাজবে রাজধানীসহ পাঁচ শহর

পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি সংস্কৃতির অন্যতম প্রাচীন অনুষঙ্গ আলপনা চিত্রের ঐতিহ্যকে বৃহৎ পরিসরে তুলে ধরতে সপ্তমবারের মতো আলপনা উৎসব আয়োজন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও এশিয়াটিক ইএক্সপি।

সোমবার সকালে রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড (ইএক্সপি) ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

‘বার্জার আলপনায় বৈশাখ ১৪২৬: ঐতিহ্যের চেতনায় প্রাণের উৎসব’ শিরোনামের এই আলপনা উৎসবে রাজধানী ঢাকার সঙ্গে সঙ্গে রাঙানো হবে চট্টগ্রাম, বগুড়া, সিলেট ও খুলনা শহরও। ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউ এবং অপর জেলা শহরগুলোতে প্রতিটি আলপনা আঁকা হবে ৪০ হাজার থেকে ৬০ হাজার বর্গফুট জায়গা জুড়ে।

চিত্রশিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান ও শেখ মনিরুজ্জামান লিটন আলপনা আঁকার কার্যক্রম পরিচালনা করবেন। ঢাকাসহ পাঁচটি শহরেই ১৩ এপ্রিল রাত ১১টায় একযোগে এই আলপনা আঁকার কার্যক্রম শুরু হবে। চলবে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত।

এশিয়াটিক ইএক্সপির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের বলেন, এ উদ্যোগ নেয়ার পেছনে অন্তর্নিহিত চিন্তা ছিল আমাদের সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরা যা আমাদের সাংস্কৃতিক ঐক্যতানের মূল বিষয়।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নেওয়াজ বলেন, নববর্ষে দেশকে রাঙিয়ে ঐতিহ্যের এ ধারাকে তরুণদের মাঝে পুনরুজ্জীবিত রাখার প্রয়াসে কাজ করে যেতে চায় বার্জার।

আলপনা উৎসবে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মাইক্রোসাইট ও ফেসবুক পেজ খোলা হয়েছে। বার্জার আলপনার নমুনা রেখা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026