© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাংকক কুয়ালালামপুর গুয়াংজুগামী ফ্লাইটে ইউএস বাংলার ১০ শতাংশ ছাড়

শেয়ার করুন:
ব্যাংকক কুয়ালালামপুর গুয়াংজুগামী ফ্লাইটে ইউএস বাংলার ১০ শতাংশ ছাড়
own-reporter
০৫:০৮ পিএম | ১০ এপ্রিল, ২০১৯

আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে যাত্রীদের জন্য মোট ভাড়ার উপরে ১০ শতাংশ ছাড় দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। অফারটি চলবে ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এবং ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক, কুয়ালালামপুর এবং গুয়াংজু রুটে চলাচলকারী যাত্রীরা মোট ভাড়ার উপর ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। তবে এই অফারটি শুধুমাত্র ঢাকা থেকে ওয়ান ওয়ে এবং ফিরতি টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য।

আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে যাত্রীদের জন্য মোট ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। অফারটি চলবে ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এবং ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক, কুয়ালালামপুর এবং গুয়াংজু রুটে চলাচলকারী যাত্রীরা মোট ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। তবে এই অফারটি শুধুমাত্র ঢাকা থেকে ওয়ান ওয়ে এবং ফিরতি টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য।

অফারের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ঢাকা-ব্যাংকক ওয়ান ওয়ে ১১ হাজার ৪৯৯ টাকা এবং ফিরতি টিকিট ১৪ হাজার ৩১০ টাকা। ঢাকা-কুয়ালালামপুর ওয়ান ওয়ে ১৭ হাজার ৬ টাকা ও ফিরতি টিকিট ২১ হাজার ৯৮১ টাকা এবং ঢাকা-গুয়াংজু ওয়ান ওয়ের জন্য ১৮ হাজার ৬৫৭ টাকা ও ফিরতি টিকিটের দাম ২৭ হাজার ৮১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই অফারটি শুধুমাত্র একবারই নেয়া যাবে। ইউএস বাংলার নির্ধারিত ট্র্যাভেল এজেন্ট এবং ইউএস বাংলা এয়ারলাইন্স বিক্রয় কেন্দ্র থেকেই শুধুমাত্র এই অফারের টিকিট ক্রয় করা যাবে বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

 

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন