© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছয় দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
ছয় দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
own-reporter
০৬:২০ পিএম | ১০ এপ্রিল, ২০১৯

বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ২২ এপ্রিল চেকোস্লোভাকিয়ার সঙ্গে এবং শীঘ্রই রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, আজারবাইজান এবং আরমানিয়া এই পাঁচটি দেশ নিয়ে গঠিত ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইইইউ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বাংলাদেশ। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্য টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী বলেন, চেকোস্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। ২২ এপ্রিল এ চুক্তি অনুষ্ঠিত হবে। এছাড়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে সব আলাপ-আলোচনা শেষ হয়ে গেছে। শীঘ্রই তাদের সঙ্গে এমওইউ স্বাক্ষর হবে।

বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ২২ এপ্রিল চেকোস্লোভাকিয়ার সঙ্গে এবং শিগগির রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, আজারবাইজান এবং আরমানিয়া এই পাঁচটি দেশ নিয়ে গঠিত ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইইইউ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বাংলাদেশ।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চেকোস্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। ২২ এপ্রিল এ চুক্তি অনুষ্ঠিত হবে। এছাড়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে সব আলাপ-আলোচনা শেষ হয়ে গেছে। শিগগির তাদের সঙ্গে এমওইউ স্বাক্ষর হবে।

এছাড়া ব্রাজিলের সঙ্গেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্রাজিল ২৫ কোটি মানুষের দেশ। ওখানে তৈরি পোশাকের বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে চাই।

টিপু মুনশি বলেন, বর্তমানে আমরা নিম্ন মূল্যের পণ্য রপ্তানি করে থাকি। আগামীতে উচ্চমূল্যের পণ্য রপ্তানির উদ্যোগ নেয়া হয়েছে। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ, ট্রেড পলিসি এবং সেক্টরাল পলিসিতে যে উন্নয়ন ও সংস্কার করা হয়েছে সে বিষয়ে ডব্লিউটিও সেক্রেটারিয়েট এবং বাংলাদেশ সরকার কর্তৃক পৃথক পৃথক দুটি রিপোর্ট প্রস্তুত করে ডব্লিউটিও সদর দপ্তর থেকে ইতোমধ্যে সদস্যভুক্ত ১৬৪টি দেশে পাঠানো হয়েছে। এতে করে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী প্রমুখ।

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন