© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দশ শতাংশ লভ্যাংশ পাবে ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডাররা

শেয়ার করুন:
দশ শতাংশ লভ্যাংশ পাবে ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডাররা
own-reporter
০১:৫০ পিএম | ১১ এপ্রিল, ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের দশ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে পাঁচ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। অর্থাৎ ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ৫০ টাকা এবং ৫টি সাধারণ শেয়ার পাবেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য জানানো হয়েছে।

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের দশ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে পাঁচ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। অর্থাৎ ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ৫০ টাকা এবং ৫টি সাধারণ শেয়ার পাবেন।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য জানানো হয়েছে।

ডিএসই সূত্র জানায়, লভ্যাংশের বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ২০ মে নির্ধারণ করা হয়েছে। রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মে।

সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৭৩ পয়সা এবং ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ২৩ পয়সা।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন