ভালো বেতনে চাকরি পেতে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে: যুগ্ম সচিব

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. মনিরুজ্জামান (যুগ্ম সচিব) বলেছেন, ভাল বেতনে চাকরি করতে হলে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। এ জন্য বেশি করে কম্পিউটারের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা, দাড়ারহাট ও প্রধানপুরে নির্বাচিত জমির বর্তমান অবস্থান সম্ভাব্য যোগাযোগ ব্যবস্থার তথ্যাদি সম্পর্কে অবহিত হয়ে প্রধানমন্ত্রীর নিকট তথ্য প্রেরণের লক্ষ্যে তার এই অর্থনৈতিক জোন পরিদর্শন।

পরিদর্শন শেষে যুগ্ম সচিব তরুণদের বলেন, এ এলাকার শিক্ষিত যুবকদের অর্থনৈতিক জোনে চাকরির সুযোগ তৈরি হবে। ভাল বেতনে চাকরি করতে হলে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। এ জন্য বেশি করে কম্পিউটার উপর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

তিনি জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার জন্য দেবীগঞ্জের দেবীডুবা, দাডারহাট ও প্রধানাবাদ এলাকায় ৫৯৫ একর জমি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

যুগ্ম সচিব বলেন, দেবীগঞ্জে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা হলে হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হবে, দূর হবে বেকারত্ব। এ অঞ্চলে রাস্তা হবে, বিদ্যুৎ পানি, গ্যাস সংযোগ হবে। বিদেশী অসংখ্য কোম্পানির এ অর্থনৈতিক জোনে শিল্প কারখানা গড়ে উঠবে। জমির মূল্য বৃদ্ধি পাবে।

এসময় উপস্থিত ছিলেন উপ-সচিব আবু হেনা মো. মুস্তাফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল মান্নান, দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরজ্জামান, দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী প্রমুখ।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026