© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইগলু গ্রুপের সিইও হলেন জিএম কামরুল হাসান

শেয়ার করুন:
ইগলু গ্রুপের সিইও হলেন জিএম কামরুল হাসান
own-reporter
০৫:৪২ পিএম | ১১ এপ্রিল, ২০১৯

চাকরি জীবনের দীর্ঘ সাড়ে ২৩ বছর পর ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে ইগলু গ্রুপের সিইও'র দায়িত্ব পেয়েছেন জিএম কামরুল হাসান। সম্প্রতি ইগলু গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ দায়িত্বে প্রদান করেন। নতুন পদে অভিষেকের পর তাকে অভিনন্দন জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। 

চাকরি জীবনের দীর্ঘ সাড়ে ২৩ বছর পর ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে ইগলু গ্রুপের সিইও'র দায়িত্ব পেয়েছেন জিএম কামরুল হাসান।

সম্প্রতি ইগলু গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ দায়িত্বে প্রদান করেন। নতুন পদে অভিষেকের পর তাকে অভিনন্দন জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। 

জিএম কামরুল হাসান বলেন, 'দীর্ঘ ২৩ বছরের চাকরি জীবনে অনেক উত্থান-পতন ছিল। এই জায়গায় নিজের অবস্থান তৈরি করে নেয়া সহজ ছিল না। কাজের প্রতি একাগ্রতা, ধৈর্য, নতুন ধারণা, নিষ্ঠাই আজ আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আমি আশা করছি, নতুন দায়িত্ব আমাকে আরও কিছু শেখাবে।'

তিনি আরও বলেন, 'আমাকে যে কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়া হয়েছে, আমি আশা রাখি, সেখানে আমি আমার যোগ্যতার প্রমাণ দেখাতে পারব। তবে আমার একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, এ জন্য আমাকে সহকর্মীদের নিয়েই এগিয়ে যেতে হবে।'

 

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন