১৬ মে থেকে আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-দিল্লি ফ্লাইট

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আগামী ১৬ মে থেকে আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি-ঢাকা ফ্লাইট।

মঙ্গলবার বাংলাদেশ এয়ারলাইন্সের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মে থেকে বৃহস্পতি, শনি ও সোমবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে দীর্ঘদিন এই রুটে বিমান চলার পর ২০১৪ সালের ২৩ আগস্ট লোকসানের অজুহাতে রুটটি বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ।

মোসাদ্দিক আহমেদ বলেন, আগামী ১৬ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালু হবে। এছাড়াও আগামী জুনে ঢাকা থেকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তিনি জানান, চীনের গুয়াংজুতে সপ্তাহে তিনটি বোয়িং ৭৩৭ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026