© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে বাংলালিংক ইন্টারনেটে

শেয়ার করুন:
ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে বাংলালিংক ইন্টারনেটে
own-reporter
০৬:১১ পিএম | ১৬ এপ্রিল, ২০১৯

ট্রাফিক ই-প্রসিকিউশনের জরিমানার টাকা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। আর জরিমানার টাকা গ্রহণ করার জন্য বাংলালিংকের ইন্টারনেট সেবা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়ার উপস্থিতিতে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ নিয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

ট্রাফিক ই-প্রসিকিউশনের জরিমানার টাকা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। আর জরিমানার টাকা গ্রহণ করার জন্য বাংলালিংকের ইন্টারনেট সেবা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়ার উপস্থিতিতে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ নিয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম ও বাংলালিংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং চুক্তিতে সই করেন।

এসময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ট্রাফিক পজ মেশিনের মাধ্যমে প্রসিকিউশন যেমন সহজ ও স্বচ্ছ হচ্ছে, ঠিক সেই সাথে দুর্নীতিও কমেছে। ই-ট্রাফিক প্রসিকিউশনের পর জরিমানা পরিশোধ করে ট্রাফিক অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাগজ পেতে জনসাধারণের বিড়ম্বনা পেতে হতো।

‘এই বিড়ম্বনা রোধ করতে ডিএমপির ট্রাফিক বিভাগের পজ মেশিনগুলো ভিপিএন এর নিরাপদ নেটওয়ার্কের আওতায় আনায় ভবিষ্যতে ডেবিট/ক্রেডিট কার্ড সোয়াইপ করে জরিমানা পরিশোধ করা যাবে।’

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, বিশেষ এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এমন উদ্যোগের সঙ্গে বাংলালিংক সব সময় সম্পৃক্ত হতে আগ্রহী। আমরা আশা করছি, বাংলালিংক-এর ইন্টারনেট সেবা ট্রাফিক ই-প্রসিকিউশনের জরিমানা প্রদানের ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে।

 

টাইমস/এমএএইচ/জেডটি

মন্তব্য করুন