হিরোর নতুন তিনটি মডেল বাজারে

জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরো মোটরস লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে তিনটি নতুন মডেলের মোটরসাইকেল। এগুলো হলো- প্যাশন এক্সপ্রো ও স্প্লেন্ডার আইস্মার্ট প্লাস মোটরসাইকেল এবং মায়েস্ত্রো এজ স্কুটার।

নতুন এই মোটরসাইকেলের বাজারে আনা প্রসঙ্গে হিরো মোটরসের গ্লোবাল বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড পারফরম্যান্স ট্রান্সফরমেশন বিভাগের প্রধান রজত ভার্গব বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে বাংলাদেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের উন্নতির একটি অন্যতম প্রধান চালক বলা যায় বাংলাদেশের বাজারকে।

নতুন স্প্লেন্ডার আইস্মার্ট প্লাস মূলত তরুণদের আকৃষ্ট করার জন্যই বাজারজাত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্যাশন এক্সপ্রো

প্যাশন এক্সপ্রোতে রয়েছে ১১০ সিসি টিওডি ইঞ্জিন, যেটি ৭ কিলোওয়াটের সর্বোচ্চ পাওয়ার উৎপাদন করতে পারে, দিতে পারে ৫,৫৫০ আরপিএম-এ ৯ নিউটন-মিটার টর্ক। মাত্র ৭.৪৫ সেকেন্ডেই শূন্য থেকে ৬০ কিমি গতিবেগ অর্জন করতে পারে বাইকটি।

এই মোটরসাইকেলে হিরো'র আইথ্রিএস (আইডেল-স্টপ-স্টার্ট) সিস্টেমও আছে, যা জ্বালানি বাঁচাবে জ্যামে। এ বাইকে আছে শক্তিশালী আবরণের ফুয়েল ট্যাংক, ডুয়াল টোন কালার স্কিম; সেইসাথে আধুনিক, হালকা ও সেরা গুণগত মানের এলইডি টেইল ল্যাম্প।

নিরাপত্তার ক্ষেত্রে এ মোটরসাইকেলে রয়েছে ডিজিয়াল-অ্যানালগ মিটার, ডিজিটাল ফুয়েল গেজ, ট্রিপ মিটার, অলটাইম হেডল্যাম্প অন (এএইচও), ফ্রন্ট ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার এবং সাইড স্ট্যান্ড ইনডিকেটর।

কালোর মাঝে লাল ডোরা, টেকনো ব্লু মেটালিক এবং স্পোর্টস রেড- এ তিন রঙে বাইকটির মূল্য ধরা হয়েছে ১,০৬,৯৯০ টাকা।

স্প্লেন্ডার আইস্মার্ট প্লাস

স্প্লেন্ডার আইস্মার্ট প্লাস মডেলের মোটর সাইকেলে শক্তিশালী কমিউটারের সঙ্গে আছে নতুন এয়ারকুলড ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওএইচসি ১১০ সিসি টিওডি ইঞ্জিন। রয়েছে কার্যকরী আইথ্রিএস প্রযুক্তি।

নির্ঝঞ্ঝাটভাবে চালানোর উপযোগী করে ইঞ্জিনটি ডিজাইন করা হয়েছে, এর পরিশোধনের ক্ষমতাও থাকছে উচ্চমাত্রার। ইঞ্জিনটি ৬.৭ কিলোওয়াটের সর্বোচ্চ পাওয়ার উৎপাদন করতে পারে ৭,৫০০ আরপিএম-এ, আর দিতে পারে ৫,৫০০ আরপিএম-এ ৯ নিউটন-মিটার টর্ক।

স্টাইলিশ এই নতুন মোটরসাইকেলের কার্যকারিতা নিশ্চিত করতে রয়েছে নানা ফিচার। এতে রয়েছে অলটাইম হেডল্যাম্প অন (এএইচও), ডিজিটাল অ্যানালগ মিটার এবং সাইড স্ট্যান্ড ইনডিকেটর। এছাড়া স্প্লিট গ্র্যাব রেইল ফিচারও রয়েছে এই মোটরসাইকেলে।

স্প্লেন্ডার আইস্মার্ট প্লাস মোটরসাইকেলটি পাওয়া যাবে তিনটি রঙে- টেকনো ব্লু মেটালিক, ব্ল্যাক স্পোর্টস রেড এবং স্পোর্টস রেড। এর দাম পড়বে ১,০১,৯৯০ টাকা

মায়েস্ত্রো এইজ

হিরো মায়েস্ত্রো এইজের রয়েছে ১১০ সিসি এয়ারকুলড ফোর-স্ট্রোক সিংগেল সিলিন্ডার ওএইচসি ইঞ্জিন, যা ৬ কিলোওয়াটের সর্বোচ্চ পাওয়ার উৎপাদন করতে পারে, আর দিতে পারে ৭,৫০০ আরপিএম-এ ৮.৯ নিউটন-মিটার টর্ক।

স্টাইলিশ এই স্কুটারের আছে মোবাইল চার্জিং পোর্ট আর বুট ল্যাম্প, এক্সটারনাল ফুয়েল ফিলিং, ইন্টিগ্রেটেড ব্রেকিং, রিমোট সিট এবং ফুয়েল লিড ওপেনিং, ডিজি-অ্যানালগ স্পিডোমিটার। সঙ্গে থাকছে সাইড স্ট্যান্ড ও সার্ভিস ডিউ ইনডিকেটর এবং টুইন এলইডি টেইল ল্যাম্প।

হিরো মায়েস্ত্রো এজ পাওয়া যাবে ক্যান্ডি ব্লেজিং রেড এবং ম্যাট ব্লু রঙে আর দাম ধরা হয়েছে ১,২৯,৯৯০ টাকা।

ধারণা করা হচ্ছে, ১১০ সিসি মোটরসাইকেল ও স্কুটারের বাজারে হিরোর অবস্থান আরও জোরদার করতে অবদান রাখবে নতুন এই হোন্ডাগুলো।

 

টাইমস/এমএএইচ

Share this news on:

সর্বশেষ

img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026