শ্রমিকদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে পণ্য খালাস বন্ধ

শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্য খালাস কার্যক্রম। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের সব ধরণের কার্যক্রম।

সোমবার সন্ধ্যায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় বন্দরের ইকুইপমেন্ট সেক্টরের শ্রমিকরা।

জানা যায়, বর্তমানে ভারতের সঙ্গে বেনাপোল বন্দরে সপ্তাহে ছয় দিন ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম চলে। এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়। আর বেনাপোল বন্দর থেকে দেশের অভ্যন্তরে খালাস হচ্ছে প্রায় ৭০০ ট্রাক পণ্য। এসব পণ্যের মধ্যে অর্ধেক রয়েছে ভারি যন্ত্রাংশ। যা লোড ও আনলোড করতে ইকুইপমেন্ট সেক্টরের শ্রমিকদের প্রয়োজন হয়।

বেনাপোল স্থলবন্দরের ঠিকাদার প্রতিষ্ঠান সিস লজিস্টিক্যাল সিস্টেম লিমিটেডের প্রতিনিধি সোহাগ হোসেন জানান, গত ৫ মাসে প্রায় দুই কোটি টাকা বন্দর কতৃপক্ষের কাছে বকেয়া রয়েছে। এতোদিন নিজেদের পকেট থেকে শ্রমিকদের পাওনা টাকা মেটালেও, এখন পাওনা টাকা না পেলে আর তাদের পক্ষে শ্রমিকদের মজুরি দেয়া সম্ভব হচ্ছে না। এ জন্য শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস বলেন, আমি বন্দরে যোগদানের বেশ আগে থেকেই টেন্ডার সংক্রান্ত ঝামেলা রয়েছে। কাজ বন্ধ করে দিলেতো আর বিল আসবে না। বিষয়টি এখন আর আমাদের হাতে নেই। টেন্ডারে দর-দাম নিয়ে হাইকোর্টে যে মামলা রয়েছে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ধৈর্য্য ধরতে হবে।

Share this news on:

সর্বশেষ

চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026