© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাক বিভাগের আর্থিক লেনদেন স্বচ্ছ থাকবে: সুধাংশু শেখর

শেয়ার করুন:
ডাক বিভাগের আর্থিক লেনদেন স্বচ্ছ থাকবে: সুধাংশু শেখর
own-reporter-chattogram
০৮:২৮ পিএম | ০৪ মে, ২০১৯

ডাক বিভাগের আর্থিক লেনদেন স্বচ্ছ থাকবে বলে মন্তব্য করেছেন ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। শনিবার ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ কর্তৃক আয়োজিত‘ মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নে প্রতিরোধ’ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাক বিভাগের আর্থিক লেনদেন স্বচ্ছ থাকবে বলে মন্তব্য করেছেন ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র।

শনিবার ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ কর্তৃক আয়োজিত‘ মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নে প্রতিরোধ’ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুধাংশু শেখর ভদ্র বলেন, ধারাবাহিকভাবে বাংলাদেশ ডাক বিভাগের কর্মী এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে হবে। পুরো আর্থিক লেনদেনের কার্যক্রম যেন স্বচ্ছ থাকে সে ব্যাপারে বাংলাদেশ ডাক বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ নগদের অন্যান্য কর্মকর্তাগণ প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন