© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোনো পণ্যে ভ্যাট বাড়ছে না: এফবিসিসিআই  

শেয়ার করুন:
কোনো পণ্যে ভ্যাট বাড়ছে না: এফবিসিসিআই   
central-desk
০৭:৫৩ পিএম | ১৪ মে, ২০১৯

কোনো পণ্যে ভ্যাট বাড়বে না বলে জানিয়েছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন। মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে তার কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

 

কোনো পণ্যে ভ্যাট বাড়বে না বলে জানিয়েছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন।

মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে তার কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, মন্ত্রী আমাদের যে আশ্বাস দিয়েছেন, আমরা সেটার ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। অর্থমন্ত্রী বলেছেন, কোনো জায়গায় ট্যাক্স বৃদ্ধি পাবে না। বরং কিছু কিছু ক্ষেত্রে কমবে। সুতরাং এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু নেট (এলাকা) উনি বাড়াবেন। এটার জন্য যা যা করণীয় তা বাস্তবায়নে সহযোগিতা করব।

কোন পণ্যে কত রেট হবে -এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, ওটা বাজেটের আগে যদি বলে দেন তাহলে অসুবিধা হবে।

মুস্তফা কামাল বলেন, যেভাবে গণমাধ্যমে আসছে, বিষয়টা সে রকম না। ফেডারেশনের সঙ্গে আমরা বসেছি, কথা বলছি, বুঝতে পারলাম কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা লেখালেখি করছি, উনারাও লেখালেখি করছে। যাই হোক, আমরা যেটা করেছি সেটা হলো- আমরা যেখানে যেভাবে শুরু করেছিলাম, আমরা সেভাবেই করব। উনারা আশ্বস্ত করেছেন, উনাদের কোনো আপত্তি নাই।

তিনি বলেন, এফবিসিসিআইয়ের দাবি ছিল চূড়ান্ত করার পর উনাদের দেখতে দিতে হবে। কিন্তু ভ্যাট আইনটি এমন একটি আইন, যেটি বাজেটে পাস না করা পর্যন্ত আমরা যা করলাম এটা নিয়ে আলোচনা করা যায় না। টেকনিক্যাল কারণে আমরা সেটা করতে পারি নাই।

আগামী ১ লা জুলাই থেকে নতুন এই ভ্যাট আইন কার্যকর করা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন