২৩০২ কোটি টাকার ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ ও ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডে উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্পসহ ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩০২ কোটি ৬৩ লাখ টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) বাস্তবায়নাধীন ‘ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডে উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ (সংশোধিত)’ প্রকল্পের আওতায় সিমেন্ট প্ল্যান্ট স্থাপন ক্রয়। এতে ব্যয় ধরা হয়েছে ৬৬৯ কোটি ৩১ লাখ টাকা।

বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ। এতে ব্যয় ধরা হয়েছে ৮৩২ কোটি ৭৩ লাখ টাকা।

কাঁচপুর, মেঘনা, গোমতি সেকেন্ড ব্রিজেস কন্সট্রাকশন অ্যান্ড এক্সিসটিং ব্রিজেস রিহ্যাবিলাইশন প্রজেক্ট শীর্ষক প্রকল্পের ভেরিয়েশন-২ প্রকল্প। এই প্রকল্পে অতিরিক্ত ৭৮ কোটি ২ লাখ টাকার কাজ বেশি হয়েছে। তা অনুমোদনের জন্য কমিটির কাছে উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিট-১ ও ২ এর পরিচালন ও রক্ষাণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবা সংগ্রহ প্রকল্প। এই প্রকল্পের ইউনিট-১ এ ব্যয় হবে ২০৭ কোটি ৭০ লাখ টাকা এবং ইউনিট-২ এ ব্যয় হবে ৩৭১ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ (১৯ দশমিক ৫ লাখ গ্রাহক সংযোগের সংস্থানসহ ১ম সংশোধন) শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজ ১৬ হাজার মিটার কন্ডাক্টর, এসিএসআর ও বেয়ার ক্রয় প্রকল্প। এ জন্য ব্যয় হবে ১৪৩ কোটি ৩৭ লাখ টাকা।

এছাড়া সর্তসাপেক্ষে কনসোর্টিয়াম অব আনলিমা টেক্সটাইল লিমিটেড অ্যান্ড জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বিভির নারায়ণগঞ্জ জেলার মেঘনা ঘাটে ৪০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস/আরএলএনজি ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পটি বিল্ডওন অপারেট পদ্ধতিতে গড়ে উঠবে। উদ্যোক্তা সংস্থা ২২ বছরের জন্য এটি স্থাপন করবে। তবে প্রতি পাঁচ বছর অন্তর চুক্তি রিভিউ করা হবে।

তবে বিআইডব্লিউটিএ বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম, ঢাক, আশুগঞ্জ ও সংযুক্ত নৌ-পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন কাজের পরামর্শক নিয়োগের চুক্তিমূল্য অনুমোদনের পাঠানো হলেও প্রস্তাবটি আরও পর্যালোচনা করার জন্য প্রস্তাবকারী মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026
img
ধুরন্ধর ২-এ আসতে চলেছে বড় ধরনের চমক! Feb 06, 2026
img
দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’ Feb 06, 2026
img
১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
জ্বরে কাঁপলেও অ্যাকশন দৃশ্যে অটল নানা পাটেকার! Feb 06, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমা Feb 06, 2026
img
আইনি জটিলতা কাটিয়ে ফিরছে জননায়াগন Feb 06, 2026