© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বার্জার পেইন্টসের বোর্ডসভা ২৮ মে

শেয়ার করুন:
বার্জার পেইন্টসের বোর্ডসভা ২৮ মে
own-reporter
০৫:২৯ পিএম | ১৯ মে, ২০১৯

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

আগামী ২৮ মে কোম্পানির বোর্ডসভা হবে বলে নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

মঙ্গলবার বেলা আড়াইটায় কোম্পানির নিজস্ব অফিসে এ সভা হবে।

সভায় ৩১ মার্চ ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

৩১ মার্চ ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল বার্জার। এরমধ্যে ২০০ শতাংশ ক্যাশ এবং ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন