© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম

শেয়ার করুন:
ফের চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম
own-reporter-chattogram
০৬:১৯ পিএম | ২০ মে, ২০১৯

টানা চতুর্থবারের মতো চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হলেন মাহবুবুল আলম। সোমবার চট্টগ্রাম চেম্বারের নতুন নির্বাচিত পরিচালকদের সভায় তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজ ও সহসভাপতি হয়েছেন বন্দরের আলোচিত ব্যবসায়ী তরফদার রুহুল আমিন।

টানা চতুর্থবারের মতো চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হলেন মাহবুবুল আলম।

সোমবার চট্টগ্রাম চেম্বারের নতুন নির্বাচিত পরিচালকদের সভায় তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজ ও সহসভাপতি হয়েছেন বন্দরের আলোচিত ব্যবসায়ী তরফদার রুহুল আমিন।

মাহবুবুল আলম বলেন, চেম্বারের সম্মানিত সদস্য ও পরিচালকরা আবারও আমার ওপর আস্থা রেখে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। অতীতের মতো আমার কর্মদক্ষতা দিয়ে ব্যবসায়ীদের আস্থা অর্জন করে চেম্বারকে এগিয়ে নিতে চাই।

মাহবুবুল আলম সিসিসিআই এর সভাপতি ছাড়াও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও আলম ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন