শাওমি ফোনে বাংলালিংকের অফার
শাওমি হ্যান্ডসেটের ক্রেতারা এখন এমআই স্টোর থেকে বাংলালিংকের সংযোগসহ ১২ মাসের জন্য ২৪ জিবি বিনা মূল্যের ইন্টারনেট ডেটা পাবেন। পাশাপাশি এয়ারটাইম রিচার্জ ও সিম বদলের মতো প্রয়োজনীয় টেলিকম সেবাও পাবেন।
শাওমি হ্যান্ডসেটের ক্রেতারা এখন এমআই স্টোর থেকে বাংলালিংকের সংযোগসহ ১২ মাসের জন্য ২৪ জিবি বিনা মূল্যের ইন্টারনেট ডেটা পাবেন। পাশাপাশি এয়ারটাইম রিচার্জ ও সিম বদলের মতো প্রয়োজনীয় টেলিকম সেবাও পাবেন।
সম্প্রতি বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও শাওমি বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপক জিয়াউদ্দিন চৌধুরী বসুন্ধরা সিটি শপিং মলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
প্রাথমিকভাবে ১৫১টি এমআই স্টোরে এ সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সব এমআই স্টোরে সুবিধা চালু হবে বলে জানা গেছে।
বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের মানসম্পন্ন সেবার মাধ্যমে সেরা ডিজিটাল অভিজ্ঞতা দিতে চাই। এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকেরা একই স্থানে টেলিকম সেবা গ্রহণ ও ডিভাইস কেনার সুযোগ পাবেন। ডিভাইসের সঙ্গে বাংলালিংকের সংযোগসহ এক বছরব্যাপী ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ ডিভাইস এ্যান্ড মনোব্র্যান্ড শাহরিয়ার আহমেদ রেমন, শাওমি বাংলাদেশ-এর সেলস প্ল্যানিং ম্যানেজার সামিউর রহমান সামি প্রমুখ।
টাইমস/এএইচ/এসআই