© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পেল আরএফএল

শেয়ার করুন:
পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পেল আরএফএল
own-reporter
০৫:১৯ পিএম | ০২ ডিসেম্বর, ২০১৮

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য প্রতিষ্ঠানটিকে এ পদক দেয়া হয়।

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য প্রতিষ্ঠানটিকে এ পদক দেয়া হয়।

এছাড়া ব্রোঞ্জ পদক পেয়েছে আরএফএল গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিকস লিমিটেড।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রপ্তানি পদক গ্রহণ করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এবং বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা কাজী আব্দুল কাইয়ুম।

প্রসঙ্গত, রপ্তানিতে অবদান রাখায় টানা চারবার জাতীয় রপ্তানি ট্রফি পেল আরএফএল গ্রুপ। বর্তমানে বিশ্বের ৬৪ টি দেশে আরএফএল পণ্য রপ্তানি করা হচ্ছে।

মন্তব্য করুন