আলফাডাঙ্গায় ইসলামী ব্যাংকের ৫০০তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
০৭:১৭ পিএম | ১১ জুলাই, ২০১৯
বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক ফরিদপুরের আলফাডাঙ্গা বাজারে তাদের ৫০০তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার সোমবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী ব্যাংক।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল হক সিকদার, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ নুরুল করিম, বোয়ালমারী শাখা প্রধান তাওহিদুর রহমান প্রমুখ।
টাইমস/এসআই