© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোজোর ‘শানদার ঈদ আয়োজন’ ক্যাম্পেইন শুরু

শেয়ার করুন:
মোজোর ‘শানদার ঈদ আয়োজন’ ক্যাম্পেইন শুরু
own-reporter
০৬:১২ পিএম | ০৩ আগস্ট, ২০১৯

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘মোজো শানদার ঈদ আয়োজন’ নামে আকর্ষণীয় ক্যাম্পেইন শুরু করেছে জনপ্রিয় কোমল পানীয় ব্রান্ড মোজো।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘মোজো শানদার ঈদ আয়োজন’ নামে আকর্ষণীয় ক্যাম্পেইন শুরু করেছে জনপ্রিয় কোমল পানীয় ব্রান্ড মোজো।

বৃহস্পতিবার আকিজ গ্রুপের প্রধান কার্যালয় আকিজ হাউজে প্রেস কনফারেন্সের মাধ্যমে ক্যাম্পেইনটি উদ্বোধন করা হয়।

জানা গেছে, মোজো শানদার ঈদ আয়োজন ক্যাম্পেইনে একটি শানদার গাড়ি প্রতিদিন নিদিষ্ট এলাকায় পৌঁছে যাবে। যে কেউ এক লিটার অথবা দুই লিটারের মোজো ইনট্যাক্ট বোতল মোজো শানদার গাড়ির কাছে নিয়ে আসলে উপহার হিসেবে পাবে গাছের গুঁড়ি, চাটাই, কোরবানির মাংস বিতরণের ব্যাগ, পেনড্রাইভ, টি-শার্ট, টুপিসহ আরও অনেক কিছু।

ঈদের আগ পর্যন্ত সারা দেশে চলবে মোজোর এই শানদার ক্যাম্পেইন।

কবে কোথায় এই ক্যাম্পেইন হচ্ছে তা জানতে মোজোর ফেসবুক পেজ facebook/mojomasti এ চোখ রাখুন।

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন