ব্লাড ব্যাংক করবে এফবিসিসিআই

ডেঙ্গু রোগীরা যেন রক্তের সংকটে না পড়ে সে জন্য ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার এফবিসিসিআই আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধকল্পে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ব্লাড ব্যাংক করার বিষয়ে ইতোমধ্যে আমরা রেডক্রিসেন্টের সঙ্গে কথা বলা শুরু করেছি। আশাকরি আজ অথবা কালকের মধ্যেই আমরা জানতে পারব। এছাড়া সন্ধানীর ব্লাড ব্যাংকের সাথেও যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, এই দুই ব্লাড ব্যাংকের সহযোগিতায় ‘এফবিসিসিআই ব্লাড ব্যাংক’ করব। সেইসঙ্গে আমাদের জেলা চেম্বার এবং পুরান ঢাকায় যেসব অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে কথা বলে এটা কীভাবে দেশব্যাপী করতে পারি সেই লক্ষ্যে আমরা আগাব।

ডেঙ্গু পরীক্ষার কিটের বিষয়ে কথা এসেছে। এটা (কিট) কীভাবে আনা যায় সে বিষয়ে আমাদের (এফবিসিসিআই সদস্য) যারা কিট আমদানিকারক আছেন তাদের সঙ্গে আলোচনা করব। এ জন্য এফবিসিসিআিইয়ের পক্ষ থেকে আর্থিকভাবে কোনো সহযোগিতা করা গেলে আমরা সেটা করতে প্রস্তুত রয়েছি-যোগ করেন তিনি।

ডেঙ্গুর পরীক্ষার কিটের দাম বৃদ্ধি পেয়েছে অভিযোগ করে প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহাঙ্গীর বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার কিট ১২০ টাকায় পাওয়া যেত। মে মাসে এই কিটের দাম বেড়ে হয় ১৫০ টাকা। জুনে তা আরও বেড়ে ১৮০ টাকা হয়। আর এখন ৪৫০ টাকা দিয়েও ডেঙ্গু পরীক্ষার কিট পাওয়া যাচ্ছে না।

এই সমস্যা সমাধানে এফবিসিসিআই এর দুর্বলতার কথা জানিয়ে শেখ ফজলে ফাহিম বলেন, আমদানিকারকরা কার কাছে কতটুকু বিক্রি করবে তা মনিটরিং করার সক্ষমতা এফবিসিসিআইয়ের নেই। তবে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই লক্ষ্যটা আমাদের মাথায় রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শেখ ফজলে ফাহিম , বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মবিন খান, চিকিৎসক শরিফ, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, কার্যনির্বাহী সদস্য হাবিবুল্লাহ ডন, আবু মোতালেব প্রমুখ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026
img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026