© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর  

শেয়ার করুন:
ঈদে ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর   
economic-reporter
০৫:৫৮ পিএম | ০৫ আগস্ট, ২০১৯

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা নয়দিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে। রোববার বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এই তথ্য জানিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা নয়দিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

রোববার বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১২ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১০ থেকে ১৭ আগস্ট টানা আটদিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

এছাড়া ৯ আগস্ট শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে সেদিনও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। সে জন্য ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

১৮ আগস্ট থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হওয়ার কথা রয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন