© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাসজুড়ে ১৫০ টাকায় কথা হবে আনলিমিটেড!

শেয়ার করুন:
মাসজুড়ে ১৫০ টাকায় কথা হবে আনলিমিটেড!
own-reporter
০৬:২২ পিএম | ০৭ আগস্ট, ২০১৯

মাসে মাত্র ১৫০ টাকায় যত খুশি তত কথা বলা যাবে টেলিফোনে। এ জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। সেইসঙ্গে ফোনের লাইনরেন্টও বাতিল করবে বিটিসিএল। মোবাইল ফোনের তীব্র প্রতিযোগিতায় এবার এমনই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় টেলিফোন সেবা সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিটিসিএল’র সিদ্ধান্ত অনুযায়ী অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ করা হয়েছে। ঈদুল আজহার পর আগামী ১৬ আগস্ট থেকে বিটিসিএল এই নির্দেশনা কার্যকর করা হবে।

মাসে মাত্র ১৫০ টাকায় যত খুশি তত কথা বলা যাবে টেলিফোনে। এ জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। সেইসঙ্গে ফোনের লাইনরেন্টও বাতিল করবে বিটিসিএল।

মোবাইল ফোনের তীব্র প্রতিযোগিতায় এবার এমনই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় টেলিফোন সেবা সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিটিসিএল’র সিদ্ধান্ত অনুযায়ী, অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ করা হয়েছে। ঈদুল আজহার পর আগামী ১৬ আগস্ট থেকে বিটিসিএলের এই নির্দেশনা কার্যকর করা হবে।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিটিসিএলের ফোনের মাসিক লাইন রেন্ট ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১৬০ টাকা, অন্য জেলা শহরে ১২০ এবং উপজেলায় ৮০ টাকা হারে বলবৎ রয়েছে।

বিটিসিএল থেকে বিটিসিএলে কলরেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ পয়সা এবং বাকি সময় ১০ পয়সা। বর্তমানে বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে চার্জ ৮০ পয়সা। সারাদেশে বিটিসিলের গ্রাহক সংখ্যা রয়েছে ছয় লাখের মতো।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

 

টাইমস/এমএস/এসআই

মন্তব্য করুন