© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরমান হক ডেনিমের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেয়ার করুন:
আরমান হক ডেনিমের ভিত্তিপ্রস্তর স্থাপন
own-reporter
০৮:৫৮ পিএম | ১৫ ডিসেম্বর, ২০১৮

‍‌‌‍বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে আরমান হক ডেনিম। চট্টগ্রাম জেলার মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩০ হাজার একর জমির উপর স্থাপন করা হচ্ছে আরমান হক ডেনিম।

আরমান হক ডেনিম এই শিল্পাঞ্চলে স্থাপিত প্রথম কারখানা।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নবীউর রহমান জানান, অচিরেই কারখানার ভবন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। ২০১৯ সালের মধ্যেই উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

২৪০ কোটি টাকার বিনিয়োগে প্রতিষ্ঠিত এই কারখানায় ৭০০ থেকে ৮০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

 

 

টাইমস/টিএইচ

 

মন্তব্য করুন