© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৭ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ক্লোজিং

শেয়ার করুন:
২৭ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ক্লোজিং
economic-reporter
০৭:২৯ পিএম | ১৯ ডিসেম্বর, ২০১৮

২৭ ডিসেম্বরের মধ্যে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ক্লোজিং করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২৭ ডিসেম্বরের মধ্যে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ক্লোজিং করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। যা বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ বছরের বার্ষিক হিসাব ক্লোজিং  ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হলো। পাশাপাশি ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা জারি করা হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন