পুঁজিবাজারের উন্নয়নে আরও ট্যাক্স সুবিধা দেয়া হবে: এনবিআর চেয়ারম্যান

পুঁজিবাজারের চলমান অবস্থা পরিবর্তনে প্রয়োজন হলে এর চেয়ে বেশি ট্যাক্স সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময়’ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরবৃন্দ।

মোশাররফ হোসেন বলেন, আমাদের বর্তমানে পুঁজিবাজারের যে অবস্থা, এভাবে তো চলতে দেয়া যায় না। এটা নিশ্চয় উন্নতি করতে হবে। আমি এখানে বলেছি, বর্তমানে আমরা যে ট্যাক্স সুবিধা দিয়েছি, যথেষ্ট ভালো ট্যাক্স সুবিধা।

‘যেমন শেয়ার বিক্রি করার পর যে ক্যাপিটাল গেইন (লাভ) হয়, ১০ টাকার শেয়ার কেউ ২০ টাকা দিয়ে কিনে ৩০ টাকায় বিক্রি করল প্রতি শেয়ার। সেই হিসাবে এক হাজার শেয়ার বিক্রি করলে আমার ৩০ হাজার টাকা গেইন হয়। এই ৩০ হাজার টাকার ওপর কোনো ট্যাক্স নেই।’

এ রকম আরও অনেক কিছু আছে, যেসব সুবিধা আমরা দিয়ে রেখেছি। যদি প্রয়োজন হয়, এর চেয়ে বেশি ট্যাক্স সুবিধা দেব’- বলেন এনবিআরের চেয়ারম্যান।

বিদেশি প্রতিষ্ঠানের বিষয়ে প্রশ্ন করা হলে মোশাররফ হোসেন বলেন, দু-একটি বিষয়ে কথাবার্তা হয়েছিল যে, বিদেশি যেসব প্রতিষ্ঠান আছে, তারা হয়তো চলে যাবে। আমি বলেছি, তারা কোনোভাবেই চলে যাবে না। প্রয়োজনে হলে মধ্যস্থতা করে আমরা তাদের রাখব।

এসব ক্ষেত্রে কিছু আইনগত বাধা আছে বলেও জানান এনবিআরের এই চেয়ারম্যান।

সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ও আইসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026
img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026