দেশের ২৪তম স্থলবন্দর সিলেটের ‘ভোলাগঞ্জ’

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জকে ২৪তম স্থলবন্দর ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নৌপরিবহন মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ১২টি স্থলবন্দরের গেজেট করে। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার পর নতুন করে ১১টি স্থলবন্দর গেজেটভুক্ত করা হয়। এবার ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে গেজেটভুক্ত করা হলো।

আরও জানানো হয়, আরও দু’টি নতুন স্থলবন্দর করার প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। সেগুলো হলো কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের মুজিনগর।

জানা যায়, দেশের ২৩টি স্থলবন্দরের মধ্যে চালু ১২টি, ১১টি রয়েছে চালুর অপেক্ষায়।

এর মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত স্থলবন্দরগুলো হলো- যশোরের বেনাপোল, সাতক্ষীরার ভোমরা, লালমনিরহাটের বুড়িমারী, ব্রাম্মণবাড়িয়ার আখাউড়া, শেরপুরের নাকুগাঁও, সিলেটের তামাবিল, কুড়িগ্রামের সোনাহাট। বিওটি পদ্ধতিতে পরিচালিত স্থলবন্দরগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, দিনাজপুরের হিলি, কুমিল্লার বিবিরবাজার, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও কক্সবাজারের টেকনাফ।

এছাড়া দিনাজপুরের বিরল, সিলেটের শেওলা, হবিগঞ্জের বাল্লা, জামালপুরের ধানুয়া-কামালপুর, ময়মনিসংহের গোবড়াকুড়া-কড়ইতলী, ফেনীর বিলোনিয়া, খাগড়াছড়ির রামগড়, চুয়াডাঙ্গার দর্শনা ও দৌলতগঞ্জ, রাঙ্গামাটির থেগামুখ ও নীলফামারীর চিলাহাটী স্থলবন্দরগুলোর উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026