ওয়ালটন ফ্রিজ কিনে ভাগ্য খুলেছে রাজশাহীর কৃষক সাকিবের

‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন রাজশাহীর এক তরুণ কৃষক। তার নাম মো. সাকিব। তার বাড়ি পবা উপজেলার মোল্লাপাড়া গ্রাম।

জানা গেছে, গত ৪ আগস্ট হাটরামচন্দ্রপুর বাজারের ওয়ালটন পণ্যের পরিবেশক মেসার্স লাজ এন্টারপ্রাইজ-এর সাব-ডিলার ‘এম আর ইলেকট্রনিক্স’ থেকে মাত্র ২২ হাজার ৮০০ টাকা দিয়ে ১১ সিএফটির একটি ফ্রিজ কেনেন সাকিব। এরপর ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজটি রেজিস্ট্রেশন করেন। কিছুক্ষণের মধ্যে তার মোবাইল ফোনে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়। আর তাতেই ভাগ্য খুলেছে সাকিবের।

গত রোববার আনুষ্ঠানিকভাবে সাকিবের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। চেক পাওয়ার পর সাকিব বলেন, টাকার অভাবে মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করতে পেরেছেন। এরপরই নেমে যেতে হয়েছে জীবনযুদ্ধে। মা-বাবা, স্ত্রী আর এক ছেলে নিয়ে ৫ সদস্যের পরিবার। সবার মুখে অন্ন যুগিয়ে একটি ফ্রিজ কেনার জন্য অল্প অল্প করে কিছু টাকা জমান। এর আগে একটি ওয়ালটন মোবাইল ফোন কিনে ব্যবহার করছেন। তিনি দেখেছেন ওয়ালটনের পণ্য দামে যেমন সাশ্রয়ী, তেমনি উচ্চমানের। ফলে কষ্টার্জিত টাকায় সেরা ফ্রিজটি কিনতে ওয়ালটনকেই বেছে নেন তিনি।

সাকিব বলেন, নিজের অল্প কিছু জমি আছে। এছাড়াও অন্যের জমিতে চাষাবাদ করি। সেই আমিই কিনা এখন মিলিয়নিয়ার! ওয়ালটন ফ্রিজ কিনে আমার ভাগ্য বদলে গেলো। এই টাকা দিয়ে ব্যবসা শুরু করবো। কিছু টাকা মসজিদে দান করবো। আমার ভাগ্য পরিবর্তন করে দেয়ায় ওয়ালটনকে ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলেন হাটরামচন্দ্রপুর ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম, লাজ এন্টারপ্রাইজ-এর স্বত্ত্বাধিকারী শফিউল আযম বাবু, এম আর ইলেকট্রনিক্স-এর স্বত্ত্বাধিকারী মুকুল হোসেন এবং ওয়ালটনের রাজশাহী জোনের এরিয়া ম্যানেজার ফজলে রাব্বি সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনলাইনে দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। সেজন্য তারা সারা দেশে চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। ওই ক্যাম্পেইনে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ওয়ালটন ঘোষণা করেছে ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন শোরুম থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। রয়েছে ১ লাখ টাকাসহ বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশ ভাউচার কিংবা ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এসব সুবিধা থাকছে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026