ময়মনসিংহের বাজারে শীতের সবজি, দাম চড়া

ঋতুচক্রে শীতের আগমনী ঘণ্টা বাজতে এখনো ঢের বাকি। তবে এরই মধ্যে ময়মনসিংহের বাজারে আগমন ঘটছে শীতকালীন শাক-সবজির। দামে বেশ চড়া হলেও শীতকালীন এসব শাক-সবজি ক্রেতা টানতে শুরু করেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ৩০টাকা পর্যন্ত। পুরো উত্তর-মধ্যাঞ্চলজুড়ে সাম্প্রতিক বন্যায় সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় দাম বাড়তি।

ময়মনসিংহের বিভিন্ন বাজারে আগাম শীতকালীন শাক-সবজি হিসেবে শিম, ফুলকপি, বাধাকপি, মুলাশাক, শীতের লাউ, লাউ শাক চোখে পড়ছে।

প্রতি কেজি শিম, বেগুন ৬০ থেকে ৭০টাকা, ফুলকপি-বাধাকপি ৫০ থেকে ৮০টাকা, লাউ ৪০ থেকে ৬০টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডাটা, করলা, পটল, শসা, কাঁচা মরিচও বিক্রি হচ্ছে বাড়তি দামে। সব ধরনের শাকের দামও চড়া। শাক-সবজির এমন চড়া দামে বিপাকে পড়ছেন ক্রেতারা।

ক্রেতারা বলছেন, কপি, মুলা সব কিছুই বাজারে পাওয়া গেলেও দাম বেশি হওয়ায় তা ক্রয় ক্ষমতার বাইরে। যে সবজির দাম ৩০ থেকে ৪০ টাকা হওয়ার কথা তা এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে শাক-সবজির আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।সাম্প্রতিক বন্যায় সবজি ক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় সবজির আমদানি কম বলে জানান তারা।

 

টাইমস/এমএস

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026