মৌসুমী-মিশার পাল্টাপাল্টি অভিযোগ, নির্বাচন কমিশনার যা বললেন

দেশের জাতীয় নির্বাচনের মত শিল্পী সমিতির নির্বাচনেও বাড়ছে দিন দিন উত্তেজনা। একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলছেন বেশ জোরেশোরে। কেউ বলছেন, অমুখ আমাকে ধাক্কা দিয়ে বিএফডিসি থেকে বের করে দিয়েছেন, আবার কেউ বলছেন, বহিরাগতদের নিয়ে বিএফডিসিতে মিছিল করছেন।

ঘটনা হলো, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সম্প্রতি মৌসুমী বিএফডিসিতে গিয়ে খল অভিনেতা ড্যানিরাজের কাছে শিল্পী সমিতি চত্বরে অপমানিত হয়েছেন।

জানা গেছে, ওই অভিনেতা নাকি মৌসুমীর সাথে তুমুল বিতর্কে জড়ান। এমনকি এক পর্যায়ে তিনি (ড্যানিরাজ) তাকে ধাক্কা দিয়ে অপমান করেন। এমন অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপের মাধ্যমে পরবর্তীতে এই সমস্যার সমাধান হয়। অবশ্য পরে নাকি ড্যানিরাজ মৌসুমীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

অপরদিকে তার একদিনের মাথায় মঙ্গলবার সেই মৌসুমীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন মিশা-জায়েদ। তাদের দাবি, আগের দিন নাকি এই নায়িকা বিএফডিসিতে বহিরাগতদের নিয়ে নির্বাচনী মিছিল করেছেন। এই পরিপ্রেক্ষিতে তিনি বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানান।

শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের (ইলিয়াস কাঞ্চন) কাছে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলন করে এই দাবি তুলেন মিশা সওদাগর। তিনি নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে যেন এ রকম বিব্রতকর অবস্থার পুনরাবৃত্তি না হয় তার জন্য আমি এবং আমার কার্যকরী পরিষদ অতীতের ন্যায় ভবিষ্যতেও সজাগ থাকতে বদ্ধপরিকর। আমি এবং আমার কার্যকরী পরিষদের সবার পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ করছি, নির্বাচন কর্মকান্ডের শেষ পর্যন্ত বহিরাগতদের বিএফডিসিতে প্রবেশ নিষিদ্ধ করে একটি সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান উপহার দেবেন।

তবে এই সংবাদ সম্মেলনে মিশা যাদের বহিরাগত বলে অভিযোগ করেছেন তাদের নিয়েও মুখ খুলেছেন মৌসুমী। তিনি বলেন, উনি যাদের বহিরাগত বলে দাবি তুলেছেন, তারা সকলেই চলচ্চিত্রের শিল্পী। তারা এক সময় অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে অনেককে অন্যায়ভাবে শিল্পী সমিতির সদস্যপদ থেকে বাদ দেয়া হয়েছে।

তিনি (মিশা) তাদেরকে বিএফডিসিতে ঢুকতে দেয়া হবে না বলেও বেশ কয়েকবার শাসিয়েছেন। এটা কেনো? তাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। তবে তারা আজ আমাকে সাপোর্ট করছে। এটা কি তাদের অন্যায়? তারাও তো শিল্পী। তারা অতীতে আমার সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। তারা তো বহিরাগত কেউ না।

পরস্পর অভিযোগের ভিত্তিতে কথা হয় প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের সাথে। তিনি বলেন, সহযোগি সদস্য বা চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা বিএফডিসিতে অবশ্যই আসতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে শুধু নির্বাচনের দিন শিল্পী সমিতির সদস্য বা ভোটার ছাড়া অন্য কোনো প্রবেশ করতে পারবেন না। এটা ভোটের শৃঙ্খলা রক্ষার জন্য।

আর নির্বাচনের আগে রাত ১০টার মধ্যে বিএফডিসিতে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। রাত ১০টার পর নির্বাচনী প্রচারণা ও কোন মিছিল-মিটিং বিএফডিসিতে করা যাবে না।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026