ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী। বহুদিন ধরে কাজে নেই তিনি। সর্বশেষ ঈদুল আজহায় নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে অভিনয় করেন এই নায়িকা।

বেশ কিছু সময় অবসরে কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বুবলী। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে নিজেই জানিয়েছেন এই খবর।

জানালেন, চলতি মাসের শেষের দিকে আবারও কাজ শুরু করছি। এই মাসেই শুরু হচ্ছে ‘বীর’ সিনেমার শুটিং। যদিও মাঝে কয়েকদিন এফডিসিতে এ সিনেমার কাজ হয়েছে। তবে সেখানে আমি ছিলাম না।

নায়িকা আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই ছবিতে টানা কাজ আছে আমার। এ ছাড়া নতুন কয়েকটি ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। বর্তমানে ‘বীর’ ছবির জন্য নিজেকে তৈরি করছি।

বুবলী

‘বীর’ সিনেমায় অভিনয় বিষয়ে বুবলী বলেন, ‘বীর’ সিনেমায় চ্যালেঞ্জিং একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এটুকু শুধু বলতে চাই। আমার বাবার চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু। এ ছাড়া মিশা সওদাগর, নানা শাহ, ডনসহ অনেক তারকা অভিনয়শিল্পী কাজ করবেন। গল্পটা বেশ চমৎকার। তাই আগেই গল্প বলে ছবির কাহিনী ধ্বংস করতে চাই না।

তিনি আরও বলেন, সবমিলে ভালো একটি কাজ হবে এটি। আশা করছি, দর্শকরা আমার নতুন এ কাজটি পছন্দ করবেন।

এসকে ফিল্মসের প্রযোজনায় ‘বীর’ ছবিটিতে শাকিব খানের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে থাকছেন এমডি ইকবাল।

প্রসঙ্গত, শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় বুবলীর। এরপর ‘শুটার’, ‘সুপারহিরো’, ‘ক্যাপ্টেন খান,’ ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামের ছবিতে অভিনয় করেন।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026