কলকাতার ‘একেন বাবু’-তে বাংলাদেশের নওশাবা

ভারতীয় অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হৈচৈ’র ‘একেন বাবু’ ওয়েব সিরিজের তৃতীয় কিস্তিতে দেখা যাবে মডেল ও অভিনেত্রী কাজী নওশাবাকে। এটি পরিচালনা করছেন অভিজিৎ চৌধুরী। সুজন দাসগুপ্তের গল্পে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন পদ্মনাভ দাসগুপ্ত ও পরিচালক নিজেই।

‘একেন বাবু’ মূলত কলকাতার জনপ্রিয় একটি গোয়েন্দা সিরিজ। এর আগে এই ওয়েব সিরিজের দুটি সিজন দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় নতুন এ সিজন নির্মাণ করা হয়েছে।

এদিকে এই সিরিজে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত নওশাবা। শনিবার তার সাথে আলাপকালে নিজেই জানালেন সেই কথা। বললেন, সত্যিকার অর্থে একজন অভিনেত্রী ভালো গল্প খুঁজে। এটি এমনই একটি গল্প। সবচেয়ে বড় কথা, এর আগের দুটি সিজন দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তাই এই ওয়েবে কাজ করতে পেরে আমি দারুণ উচ্ছল।

এই সিরিজে নওশাবার সাথে অভিনয় করেছেন বাংলাদেশের আরেক অভিনেতা শিমুল খান। তিনি এখন পর্যন্ত প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। এখনো তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা রয়েছে ১০টি। তবে এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন এ তারকা।

এই প্রসঙ্গে শিমুল খান বাংলাদেশ টাইমস প্রতিবেদককে বলেন, আমি সিনেমার পাশাপাশি বেশ কিছু টেলিফিল্মে অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করলাম। যদিও এটাই প্রথম তবে এতে দারুণ অভিজ্ঞতা হয়েছে। তাও আবার ভারতীয় কোনো প্রতিষ্ঠানের প্রযোজনায় করা কাজ। তবে এখন থেকে বাংলাদেশের পাশাপাশি ভারতেও নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।

ওয়েব সিরিজটির চরিত্র কী? এমন প্রশ্নের জবাবে একেন বাবু বলেন, আসলে এই সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্র জাহিদ খান, যেটা আমি। চরিত্রটি খুব রহস্যজনক, দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, বর্তমানে ওয়েব সিরিজের ডাবিং চলছে। সম্পাদনার কাজ সম্পন্ন হওয়ার পর নভেম্বরের শেষ দিকে ওয়েব সিরিজটি প্রকাশ পাবে। এছাড়া এই সিরিজে বরাবরের মতই নাম ভূমিকা ‘একেন বাবু’ চরিত্রে থাকছেন কলকাতার মঞ্চ এবং চলচ্চিত্রাভিনেতা অনির্বাণ চক্রবর্তী। এই উপলক্ষে তিনি গত সপ্তাহে ঢাকায় এসে প্রমোশনাল শুটিং করে গিয়েছেন।

এছাড়া ওয়েব সিরিজটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- শহিদুল আলম সাচ্চু, ইয়াশ রোহান, আয়ূষী তালুকদার, সৌম্য ব্যানার্জি , দেবপ্রিয় বাগচী, জিয়াউল হাসান কিসলু, কৌশিক গোস্বামী, অরবিন্দ রায়, দীপক হালদার প্রমুখ।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026