© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়ালটনে তারকাদের একদিন

শেয়ার করুন:
ওয়ালটনে তারকাদের একদিন

ফাইল ছবি

entertainment-reporter
০৪:৫৯ পিএম | ১৭ নভেম্বর, ২০১৯

সম্প্রতি ওয়ালটন ফ্রিজের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখলেন বাংলাদেশের বড় ও ছোট পর্দার একঝাঁক তারকা অভিনয় শিল্পী। এদিন বাংলাদেশে তৈরি বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি দেখে তারা বিস্মিত। সবার মুখে একই প্রতিক্রিয়া ‘ওয়াও! এত বড় কারখানা আমাদের দেশে!

তারা বললেন, এখানে না এলে বুঝতাম না ওয়ালটন বাংলাদেশকে কিভাবে প্রতিনিধিত্ব করছে। বিশাল অত্যাধুনিক কারখানা আর হাজার হাজার মানুষের কর্মসংস্থান-সত্যিই ওয়ালটন বাংলাদেশের গর্ব।

ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী গোলাম মুর্শেদের আমন্ত্রণে শিল্প-সংস্কৃতি অঙ্গনের তারকারা সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক আমিন খান এবং ব্র্যান্ড ম্যানেজার জীবন আহমেদ।

তারকাদের মধ্যে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক নিরব ও জয় চৌধুরী, অভিনেত্রী সোহানা সাবা, জিনাত সানু স্বাগতা, অ্যানি খান, তানহা তাসনিয়া, তমা মির্জা, সারিকা সাবা, মডেল ও অভিনেত্রী আজমেরি আশা, প্রাণী উদ্ধারকর্মী আফজাল খান এবং আরজে নিরব খান।

টাইমস/জেকে

মন্তব্য করুন