© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে কারণে আইসিইউতে নায়িকা নুসরাত জাহান

শেয়ার করুন:
যে কারণে আইসিইউতে নায়িকা নুসরাত জাহান

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ও সাংসদ চিত্রনায়িকা নুসরাত জাহান

entertainment-desk
০২:০৫ পিএম | ১৮ নভেম্বর, ২০১৯

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি।  রোববার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এইসময়।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন তিনি। 

রোববার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এইসময়।

সূত্রটি বলছে, রোববার রাত সাড়ে ৯টায় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় নায়িকা নুসরাত জাহানের। এরপর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে নুসরাত কলকাতার ডা. সন্দীপ মন্ডলের তত্ত্বাবধানে আছেন বলে জানা গেছে। চিকিৎসকরা বলছেন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই নুসরাত অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও অনেক আগে থেকেই অ্যাজমা রোগে ভুগছেন তিনি। রোববার ছিল নুসরাতের স্বামী নিখিল জৈনের জন্মদিন।

ওইদিন স্বামীকে জন্মদিনের উপহার দিতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন নুসরাত। কিন্তু সুন্দরভাবে স্বামীর জন্মদিনটাও পালন করতে পারলেন না নায়িকা। অসুস্থ হয়ে এখন হাসপাতালে নুসরাত জাহান।

এদিকে তার ভক্তদের একটাই প্রর্থনা, তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসেন।

নুসরাত জাহান গত ১৯ জুন বিয়ে করেন। তুরস্কের বোদরুম শহরে ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে জাকজঁমক আয়োজনে বিয়ে হয় তার। এবার স্বামীর সঙ্গে বেশ জমিয়ে পূজা উৎসব কাটিয়েছেন তিনি।

সম্প্রতি দুর্গাপূজায় মহাঅষ্টমীতে স্বামীর সঙ্গে পূজামন্ডপে গিয়ে অঞ্জলি দিয়েছেন নুসরাত জাহান।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন