কাদের টানে আবার কলকাতায় যাচ্ছেন শাকিব খান?

বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তবে ‘নবাব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে দারুণ দর্শকপ্রিয়তা তৈরী হয় তার। ছবিটি মুক্তির পর কলকাতায় বিশাল ফ্যান তৈরি হয় শাকিব খানের।

এরপর কলকাতার বহু সিনেমায় কাজ করেছেন শাকিব খান। পরবর্তীতে তার প্রত্যেক ছবি ওই দেশে জনপ্রিয়তা পায়। এরপর ২০১৭ সালে তিনি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।

তারই ধারাবাহিকতায় এবার আবার কলকাতায় ডাক পেলেন শাকিব খান। তবে এবার কেন কলকাতায় যাবেন শাকিব?

এই প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমে জানান, কলকাতার সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে কলকাতায় যাচ্ছি। আগামী ১১ ডিসেম্বর কলকাতার মুর্শিদাবাদের ত্রিমোহিনী ঝাঁঝরা ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক মঞ্চের আয়োজন হচ্ছে। সেখানেই অংশ নিতে যাচ্ছি।

জানা গেছে, এই অনুষ্ঠান থেকে উপার্জিত টাকা কলকাতার দুস্থ শিশুদের দেয়া হবে। সাংস্কৃতিক এ মঞ্চে আরও থাকছেন তার প্রিয় বান্ধবী ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আয়োজনের নাম রাখা হয়েছে ‘শ্রাবন্তী ও শাকিব খান নাইট’।

এছাড়াও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের সঙ্গে থাকবেন কলকাতার জনপ্রিয় বেশ ক’জন তারকা শিল্পী।

প্রসঙ্গত, শাকিবের সঙ্গে ‘শিকারী’ সিনেমায় কাজ করে দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা পান শ্রাবন্তী। এরপর দুজনের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়।

আগামী ১১ ডিসেম্বর ‘শ্রাবন্তী ও শাকিব খান নাইট’ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চলবে পাঁচ ঘণ্টাব্যাপী।

এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত আছেন গুনী নির্মাতা কাজী হায়াত পরিচালিত ‘বীর’ চলচ্চিত্রের কাজ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী। ছবিটি আগামী বছরের শুরুতে মুক্তি পাবে বলে জানা গেছে।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী Feb 01, 2026
img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026
img
গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৩১ ফিলিস্তিনি নিহত Feb 01, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026
img
ট্রাম্পের গোপন উদ্দেশ্য জেনে গেছে ইরান Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রে আবারও শুরু আংশিক শাটডাউন Feb 01, 2026
img

এপস্টেইন নথির তথ্য

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’ Feb 01, 2026
img
বড় জয়ে লিগ টেবিলে ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনাল Feb 01, 2026
img
বাবা অবশ্যই জিনিয়াস ছিলেন, তবে আমিও মন্দ নই: গাবু Feb 01, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে : জামায়াত Feb 01, 2026
img
ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি রান করেও অদ্ভুত নিয়মে হার দক্ষিণ আফ্রিকার Feb 01, 2026
img
এবার রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন Feb 01, 2026
img
প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং : চট্টগ্রাম ডিসি Feb 01, 2026
img
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারিয়ে দারুণ জয় লিভারপুলের Feb 01, 2026
img
সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার Feb 01, 2026