প্রকাশ্যে এলো মিথিলার ১০ অজানা তথ্য

বাংলাদেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি বিয়ে করেছেন কলকাতার চলচ্চিত্রকার সৃজিতকে। বিয়ের পর পরই জেনেভায় উড়াল দিয়েছেন তারা।

তবে এর মধ্যে মিথিলাকে নিয়ে নতুন নতুন তথ্য গণমাধ্যমে প্রকাশ পেল।

জানা গেল, মিথিলার জন্ম ১৯৮০ সালের ২৫ মে। সে হিসেবে তার বর্তমান বয়স ৩৯ বছর। এর মধ্যে লেখাপড়া, গান, অভিনয়, শিক্ষকতা, সমাজসেবাসহ ক্যারিয়ারে যোগ হয়েছে নানা পালক।

চলুন মিথিলা সম্পর্কে নানান তথ্য একবার জেনে নেয়া যাক-

লেখাপড়া:

শৈশব থেকে ভীষণ মেধাবী ছিলেন মিথিলা। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ব্রাক ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর করেন আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্টে।

থিয়েটারে অভিনয়:

মিথিলা পড়াশোনার পাশাপাশি কত্থক, মণিপুরী এবং ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছেন। নজরুলগীতির সুগায়িকা মিথিলার অন্য শখ ছবি আঁকা এবং অভিনয়। শিশুশিল্পী হিসেবে অভিনয়ও করেছেন পিপলস থিয়েটার গ্রুপে।

মডেলিং:

মিথিলার ২০০২ সালে শুরু মডেলিং-য়ে ক্যারিয়ার। এরপর বাংলাদেশের বেশ কিছু প্রথম সারির সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।

অভিনয়:

মডেলিং করতে করতেই মিথিলার অভিনয়ের সুযোগ হয়। তার অভিনয়ে হাতেখড়ি মিউজিক অ্যালবাম দিয়ে। এরপর টেলিফিল্ম। মিথিলার অভিনীত টেলিফিল্মগুলো বেশ জনপ্রিয় হয়।

সমাজকর্মী:

মিথিলা একজন সমাজকর্মীও। তিনি ব্রাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্ট প্রোগ্রামের প্রধান। গত এগারো বছর ধরে মিথিলা এই বিষয় নিয়ে কাজ করছেন। এশিয়া ও আফ্রিকার বহু দেশে তিনি শিশুদের উন্নয়ন ও বিকাশ নিয়ে কাজ করেছেন। বাংলাদেশেও তিনি নারী ও শিশু অধিকার আন্দোলনের অন্যতম মুখ।

শিক্ষকতা:

শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে মিথিলার। তিনি একটি বিশ্ববিদ্যালয় ও আমেরিকার একটি স্কুলে শিক্ষকতাও করেছেন।

লেখালেখি:

সময় পেলেই লেখালেখিও করেন মিথিলা। সংবাদপত্র ও নিজের ব্লগে নিয়মিত লেখেন তিনি। ছড়া ও কবিতার পাশাপাশি বাচ্চাদের জন্য লেখা মিথিলার বইও বেশ জনপ্রিয়। এরই মধ্যে প্রকাশিত হয়েছে মিথিলার লেখা দু’টি বই, ‘স্কুলের প্রথম দিন’ এবং ‘লাল বেলুন’।

প্রথম প্রেম-বিয়ে:

দু’বছরের প্রেমপর্বের পরে ২০০৬ সালের আগস্ট মাসে মিথিলা বিয়ে করেন বাংলাদেশের গায়ক-সুরকার তাহসান রহমান খানকে। ২০১৩ সালে জন্ম তাদের একমাত্র মেয়ে আইরা তেহরিম খানের।

বিচ্ছেদ-দ্বিতীয় বিয়ে:

তাহসান-মিথিলার এগারো বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৭ সালে। একটি ফেসবুক পোস্টে দু’জনে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। দু’বছর একা থাকার পরে শুক্রবার, ৬ ডিসেম্বর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করলেন মিথিলা। এরপর শুরু হয় তার সংসার জীবনের দ্বিতীয় ইনিংস।

বিয়ের আগেই সৃজিতের সঙ্গে সম্পর্ক:

দেশের বহুল প্রচারিত একটি সংবাদপত্রকে মিথিলা জানিয়েছেন, অনেক আগে কমন বন্ধুবান্ধবের মাধ্যমে সৃজিতের সঙ্গে তার আলাপ। ব্যক্তিগত সম্পর্কে তারা বরাবর আড়ালেই থাকতে চেয়েছিলেন। প্রতিবারই জানিয়েছেন, তারা ”জাস্ট ফ্রেন্ড”।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026