কলকাতার বর্ষীয়ান অভিনেতা তাপস পাল আর নেই

কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাপস পাল। সেখানে মারা যান তিনি।

এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা, এবিপি নিউজসহ অন্যান্য গণমাধ্যম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

তাপস পাল দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তির পর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। ৬ ফেব্রুয়ারি তার ভেন্টিলেশন খুলে নেওয়া হয়।

পরে দিবাগত রাত তিনটা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

পরিচালক তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’ ছবি দিয়ে অভিনয় জীবনে পদার্পণ তাপস পালের। এই ছবিতেই প্রশংসিত হয় তার অভিনয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।

এদিকে ‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’, ‘কড়ি দিয়ে কিনলাম’র মতো একের পর এক সুপারহিট ছবি ছিল তার ঝুলিতে। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। ওই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জেতেন। তুমুল জনপ্রিয়তার জন্য তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হন।

এদিকে ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তাপস পাল। চলচ্চিত্রের মত তার রাজনৈতিক ক্যারিয়ারও ছিল ঈর্ষণীয়। তবে রাজনীতি যুক্ত হয়ে তিনি দুর্নীতি ও বেফাঁস মন্তব্য করে নানা বিতর্কে জড়িয়ে পড়েন।

২০১৬ সালের ডিসেম্বরে রোজভ্যালি দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিবিআই। চিটফান্ড দুর্নীতিতেও তার নাম ছিল।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম নেন তাপস পাল। সিনেমা জগতে পা রাখার সময় তাপস পালের বয়স ছিল মাত্র ২২ বছর। শুধু কলকাতা নয় তার সহজিয়া অভিনয় তাকে বলিউডেও টেনে নিয়ে গিয়েছিল।

মায়া মমতা’, ‘সুরের ভুবনে’ ‘সমাপ্তি’ ‘চোখের আলো’ ,’অন্তরঙ্গ’ সাহেব’ প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তাপস পাল অভিনয় করেছিলেন। ১৯৮১ সালে সাহেব ছবির জন্য তিনি পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। এছাড়াও ১৯৮৪ সালে হীরেন নাগের ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। রাখী গুলজারের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026