ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ সিনেমার শুটিংয়ে ফেরদৌস-পূর্ণিমা আহত  

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার শুটিংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

রোববার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরমণ্ডলে শুটিংস্থলে দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনার পর ফেরদৌস ও পূর্ণিমাকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি ‘গাঙচিল’ সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার সকালে ‘গাঙচিল’ সিনেমার শুটিং করছিলেন ফেরদৌস ও পূর্ণিমা। মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিংয়ের সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা আর তার পেছনে বসেছিলেন ফেরদৌস।

হঠাৎ রাস্তায় স্লিপ কেটে তাদের মোটরসাইকেলটি উল্টে গেলে ফেরদৌস ও পূর্ণিমা ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এতে দুজন প্রচণ্ড ব্যথা পান। দুজনেরই শরীরের কিছু স্থানে কেটে গেছে।

বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসক ডা. আ ক ম আব্দুল হক বলেন, ফেরদৌস ও পূর্ণিমা এখানে এসেছিলেন। তারা দুজনই ব্যথা পেয়েছেন। কিছু জায়গায় কেটে গেছে। তবে কোনো জায়গা ভাঙেনি। তবুও এক্স-রে করানো হয়েছে। সোমবার রিপোর্ট পাওয়া যাবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।

৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরমণ্ডল ও চর এলাহিতে ‘গাঙচিল’ সিনেমাটির শুটিং করছেন ফেরদৌস ও পূর্ণিমা।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ সিনেমায় নায়ক ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন।

অতিথি শিল্পি হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবে বলে জানা গেছে।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026