© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশি হেফাজতে ইউটিউবার সালমান মুক্তাদির

শেয়ার করুন:
পুলিশি হেফাজতে ইউটিউবার সালমান মুক্তাদির
entertainment-desk
০৯:১৪ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে সাইবার অপরাধ দমন বিভাগের কার্যালয়ে ডেকে আনা হয়। ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে সাইবার অপরাধ দমন বিভাগের কার্যালয়ে ডেকে আনা হয়।

ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অশ্লীল ভিডিও নির্মাণের জন্য সালমান মুক্তাদিরকে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

এর আগে সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার তার নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে চেয়ে স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’ এই বিষয়ে সালমান মুক্তাদিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও জানিয়েছেন মোস্তাফা জব্বার।

প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি গানের ভিডিও প্রকাশ করেন।

ভিডিওটি অশ্লীলতার দায়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর তার ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইবার কমতে থাকে।

এর আগে ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদ করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। সেখানে ডিবি পুলিশের হেফাজতে থেকে নিজের ফেসবুক আইডি দিয়ে লাইভে এসে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান সানাই।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন