© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করায় স্ত্রীকে মারধর

শেয়ার করুন:
হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করায় স্ত্রীকে মারধর
own-reporter
০৫:২১ পিএম | ০৬ মার্চ, ২০১৯

সিডি ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া বগুড়ার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ উঠেছে। মারধোর ও যৌতুকের অভিযোগ এনে স্বামী হিরো আলমের বিরুদ্ধে স্ত্রী সাদিয়া বেগম সুমি বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। হিরো আলমের স্ত্রী সুমি জানান, দুই মাস পর সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলীর এরুলিয়ার গ্রামের বাড়িতে আসেন। বাসায় ফেরার পর থেকে বিছানায় শুয়ে একটানা তিন ঘণ্টা মোবাইলে ঢাকার এক নারীর সঙ্গে কথা বলেন। এর প্রতিবাদ করলে সোমবার রাতেই তাকে মারধর করেন আলম।

সিডি ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া বগুড়ার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ উঠেছে। মারধোর ও যৌতুকের অভিযোগ এনে স্বামী হিরো আলমের বিরুদ্ধে স্ত্রী সাদিয়া বেগম সুমি বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

হিরো আলমের স্ত্রী সুমি জানান, দুই মাস পর সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলীর এরুলিয়ার গ্রামের বাড়িতে আসেন। বাসায় ফেরার পর থেকে বিছানায় শুয়ে একটানা তিন ঘণ্টা মোবাইলে ঢাকার এক নারীর সঙ্গে কথা বলেন। এর প্রতিবাদ করলে সোমবার রাতেই তাকে মারধর করেন আলম।

সুমির দাবি করেন, তার স্বামী হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ তার ও সন্তানদের কোনো খবর রাখেন না। সংসারের খরচ দেন না। এর প্রতিবাদ করায় আগেও তাকে শারীরিক নির্যাতন করেছেন হিরো আলম।

হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বলেন, 'মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েকে আবারও নির্যাতন করা হয়েছে, এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করি।' 

অন্যদিকে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে উল্টো মারধরের অভিযোগ করেছেন হিরো আলম। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম বদিউজ্জামান বাংলাদেশ টাইমসকে জানান, বুধবার বিকালে স্ত্রী সাদিয়া বেগম সুমি হিরো আলমের বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগ এনে সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। হিরো আলমও আজ থানায় এসে অভিযোগ করেছেন তার স্ত্রী ও শ্বশুর তাকে মারধর করে তার বাড়ি থেকে গহনা নিয়ে চলে গেছেন।

অভিযোগের বিষয়ে জানতে হিরো আলমের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন