ক্যানসার নিয়ে নির্মিত নতুন ছবিতে জয়া

এবার গ্রীষ্মে কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসানের নতুন ছবি  ‘কণ্ঠ’। ক্যানসারের কাহিনি নিয়ে নির্মিত এই ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

এর আগে এই পরিচালক দ্বয় তৈরি করেছেন ইচ্ছে, হ্যালো মেমসাহেব, মুক্তধারা, অ্যাক্সিডেন্ট, অলিখ সুখ, রামধনু, বেলাশেষে, প্রাক্তন ও পোস্ত। পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার, আনন্দলোক পুরস্কার, সেরা বাঙালি-এবিপি আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। এই জুটির তৈরি ‘প্রাক্তন’ ছবিটি সর্বোচ্চ আয় করা ভারতীয় বাংলা ছবি।

১৯৯৯ সালে টেলিভিশনে কাজ করার সময় বিভূতি চক্রবর্তী নামের এক ব্যক্তির সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচয় হয়। লোকটি কণ্ঠ ক্যানসারে আক্রান্ত। তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। ওই লোকটির কাছ থেকে ক্যানসারের সঙ্গে তার সেই লড়াইয়ের গল্প শুনেছিলেন। তখন এই গল্প নিয়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন। এই ছবির মধ্য দিয়ে ক্যানসার নিয়ে সবার মধ্যে কিছু বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির চিত্রনাট্যও লিখলেন। কিন্তু এত বছর পর তা পর্দায় ফুটিয়ে তুলেছেন। ছবিটি নিয়ে তার মধ্যে এমন কিছু আবেগ কাজ করেছে, তা ছড়িয়ে দিতে চেয়েছেন দর্শকের মধ্যেও।

সেই ক্যানসারের সঙ্গে লড়াই করার মানুষটির চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই অভিনয় করেছেন। ছবিতে তিনি এফএম রেডিওর একজন আরজে। কীভাবে এই রোগের সঙ্গে লড়াই করে নিজের স্বরকে ফিরিয়ে এনেছেন, এই কথাবন্ধুর জীবনের সেই উত্থান-পতনের গল্প বলবে ‘কণ্ঠ’। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। জয়া আহসান ছবিতে একজন স্পিচ থেরাপিস্ট। এই তিনজনকে নিয়েই ছবির গল্প। তবে ছবিতে আরও আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায় প্রথম যেদিন ছবিটির ঘোষণা দেন, সেদিন ছিল বিশ্ব ক্যানসার দিবস। এ বছর ১৫ মার্চ ছিল ওয়ার্ল্ড স্পিচ ডে। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কণ্ঠ ছবির পোস্টার অবমুক্ত করা হয়। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কণ্ঠ ছাড়ো জোরে...।’ এবার জানানো হলো, আগামী মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কণ্ঠ।

কণ্ঠ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। গানে কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ী। জানা গেছে, ছবিটির প্রচারণার জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে ‘তামাকবিরোধী প্রচার’ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে কণ্ঠ।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026