ফেসবুকে পোস্ট দিয়ে মডেলের আত্মহত্যার চেষ্টা

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে পিজি হেলেন যাত্রা শুরু করেন ২০১৫ সালে। অনেকগুলো বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করছেন। চিত্রনায়ক নিরবের ‘গেম রিটার্নস’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত তার অভিনয় করা হয়নি। গত কয়েক বছরে কয়েকটি গানের ভিডিওতে মডেল হয়েছেন হেলেন। প্রচুর কাজও পাচ্ছিলেন। ক্যারিয়ার যখন এমন তুঙ্গে হঠাৎ করে আত্মহত্যার মতো জঘন্য পথ কেন বেছে নেয়ার চেষ্টা করলেন হেলেন?

শুক্রবার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন হেলেন। তাতে লেখা ছিল, ‘কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভে আসছি। এটাই সম্ভবত শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারও মনে কষ্ট দিয়ে থাকলে।’

এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝোলানো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বাই বাই।’ বিষয়টি টের পাওয়া মাত্রই মা জেবি ঝরনা দরজা ভেঙে মেয়ে হেলেনকে তার নিজ কক্ষ থেকে উদ্ধার করেন।

শনিবার দুপুরে মেয়েকে উদ্ধারের ঘটনা জানাতে গিয়ে জেবি ঝরনা বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়ার আগে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খায় হেলেন। এরপর ঘরের সিলিং ফ্যানে ফাঁস দেওয়ার দেওয়ার চেষ্টা করে। তার বন্ধুদের মধ্য থেকে কেউ একজন ফোন করে আমাকে খবরটি জানায়। আমি দ্রুত ওর রুমে যাই। দরজা ভেতর থেকে বন্ধ দেখে ভাঙতে বাধ্য হই। এরপর মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে ওকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। শনিবার সকালে তাকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে এনেছি। এখানে চিকিৎসক তাকে কয়েক দিন থাকার পরামর্শ দিয়েছেন।’

মেয়ের এমন অবস্থার কারণ প্রসঙ্গে মা জেবি ঝরনা বলেন, ‘বয়সের তুলনায় আমার মেয়েটা বেশি দায়িত্বের ভার কাঁধে তুলে নিয়েছে। কাজ করে অনেক। এর মধ্যে কিছু বিষয় তাকে কষ্ট দিয়েছে, এমনটাই শুনলাম। আমি সমস্যার বিষয়গুলো বোঝার চেষ্টা করছি।’

শনিবার দুপুরে হেলেন বলেন, ‘অনেক দিন ধরে হতাশার মধ্যে আছি। কাউকে কিছুই বলতে পারি না। আবার আমার সঙ্গে যা হচ্ছে, তাও সহ্য করতে পারছি না। এসব হতাশা কোনো কাজ নিয়ে নয়। একেবারে ব্যক্তিগত সমস্যা। কোনো কিছু ভেবে না পেয়ে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার মাথা কাজ করছিল না। এখন বুঝতে পারছি, এমন সিদ্ধান্ত নেওয়া আমার মোটেও উচিত হয়নি।’

হেলেনের উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রের মধ্যে রয়েছে গ্রামীণফোন, ইস্পাহানি চা, অলিম্পিক টুইংকেল বিস্কুট, প্রাণ পিকল, মোজো, সহজ ডটকম, আরএফএল ফ্রেসকো কনটেইনার, আরএফএল টিউবওয়েল।

উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘ব্ল্যাক হোল’, ‘ডেইলি ফ্রাইট নাইট’, ‘লাইন ইন আ মেট্রো’, ‘সহযাত্রী’ ও নাইন অ্যান্ড হাফ’।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026