জার্মান যুবকের সাথে মোনালির প্রেম নাকি লিভ টুগেদার?

ওপার বাংলার জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে এক বিদেশি যুবকের ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই লোকটিকে নিজের বুকে গুঁজে রেখেছেন মোনালি। এরপর থেকে সবদিকে উত্তেজনার যেন শেষ নেই।

তাহলে কি নয়া প্রেমে মজেছেন মোনালি? ভক্তদের এমন প্রশ্নের উত্তর দিলেন তিনি। বললেন, ২০১৬ সালে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে মাইকের সঙ্গে প্রথম আলাপ হয় তার। সেখান থেকেই বন্ধুত্ব। আর তা পরিণতি পেয়েছে প্রেমে।

মোনালি আরো জানিয়েছিলেন, বেড়াতে যাওয়ার সময় অনলাইনে মাইকের হোটেল বুক করেছিলেন তিনি। তবে সেখানে পৌঁছে দেখেন হোটেলের কোনো বেড ফাঁকা নেই। পরে মাইক নিজের বেডরুম মোনালি ও তার বন্ধুদের ছেড়ে দিয়েছিলেন। আর নিজে সোফায় শুয়েছিলেন। যা মোনালিকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।

এরপর থেকে জার্মান ওই যুবকের সঙ্গে প্রেম করছেন তিনি। বর্তমানে মোনালির ইন্সটাগ্রাম ভরে রয়েছে প্রেমিক-প্রেমিকার রোমান্টিক ঢঙে তোলা অসংখ্য ছবি। তার প্রেমিকের নাম মাইক রিচার। তবে ভক্তরা বলছেন, শুধু প্রেম নয় লিভ টুগেদারও করছেন তারা।

এদিকে, মাইক প্রসঙ্গে মোনালি বলেন, সে অসাধারণ ডাল বানায়, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর মাইক ভারতে এলে পানিপুরি খেতে ভীষণ ভালোবাসে। মাইকের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যেই ইউরোপেও যেতে হয় আমাকে। আবার মাইকও আমার সঙ্গে সময় কাটাতে ভারতে আসেন। সব মিলিয়ে বেশ ভালো কাটছে আমাদের।

তবে মোনালির এটা প্রথম প্রেম নয়। এর আগে ইন্ডিয়ান আইডল বিজয়ী মিয়াং চ্যাং-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু একসময় চ্যাংয়ের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। এরপর নিজেকে সিঙ্গেল বলেও জানিয়েছিলেন মোনালি।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026