ভক্তদের কাছে ফিরছেন মিলা  

বাংলা গানের পপ তারকা মিলা। বেশ কয়েক বছর ধরে নানান ঝামেলায় জর্জরিত এই শিল্পী। সাবেক স্বামীর ও শ্বশুরবাড়ির লোকদের বিভিন্ন প্রতিবন্ধকতায় অনেকটা ছিটকে পড়েছেন নিজ কর্ম থেকে।

এদিকে, সব ধরনের কষ্ট সহ্য করে গত কয়েকদিন আগে সংবাদ সম্মেলনও করেন গায়িকা মিলা। সেখানে তার সাবেক স্বামীর অবৈধ সম্পর্ক ও শ্বশুরবাড়ির লোকদের নির্যাতন প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন তিনি।

এছাড়াও ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন পপ তারকা মিলা। সে সঙ্গে বিচার পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবেন বলেও ঘোষণা দেন এই গায়িকা।

এরপর থেকে অনেকটা ঘরের মধ্যে সময় কাটাচ্ছেন মিলা। তবে এইসব ঝামেলায় কাটাবেন নাকি কাজেও ফিরবেন? এমন প্রশ্নের জবাবে মিলা দিয়েছেন নতুন একটি তথ্য। রোববার রাতে বাংলাদেশ টাইমসের সাথে আলাপকালে মিলা জানান, শিগগির নতুন গানে মনোযোগী হচ্ছেন তিনি। যা কিছুদিন পরই ইউটিউবে দর্শকদের জন্য অবমুক্ত করা হবে।

মিলার ভাষ্য, দর্শকদের কাছ থেকে অনেকদিন দূরে ছিলাম, তাই নতুন কোনো কাজ করতে পারিনি। তবে তাদের ভালোবাসায় আবারো ফিরে আসছি। শিগগির আমার ভক্তরা নতুন গানে আমাকে পাবেন।

মিলা এই যাবৎ চারটি অ্যালবামের কাজ করেছেন। যার প্রত্যেকটি ছিল সুপারহিট। এরপর শেষ অ্যালবামের সাত বছর পর ২০১৫ সালে এসে তিনি প্রকাশ করেন ‘নাচো’ শিরোনামের একটি গান। সেটিও ভক্তরা দারুণভাবে লুফে নেন। এরপর থেকে আর দেখা যায়নি তাকে, প্রকাশ পায়নি নতুন কোনো গানও।

তবে এখন থেকে আর হারাবেন না বলেও মুঠোফোনে জানান মিলা। বলেন, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে এই পর্যন্ত এসেছি, আর না! তবে এখন সব কিছুর উর্ধ্বে আমার ক্যারিয়ার। তাই এটা নিয়ে বাকি পথ পাড়ি দিতে চাই।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026