© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামীকে রেখে পালালেন অর্ষা!

শেয়ার করুন:
স্বামীকে রেখে পালালেন অর্ষা!
entertainment-reporter
০৪:৩৪ পিএম | ১৬ মে, ২০১৯

লাক্স তারকা অর্ষা। ছোট পর্দায় অভিনয়ে এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরছেন এই তারকা।

লাক্স তারকা অর্ষা। ছোট পর্দায় অভিনয়ে এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরছেন এই তারকা।

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন অর্ষা! পুরান ঢাকার বাকর খানি ব্যবসায়ী তোতা মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছে। এরপর দারুণ এক অঘটন ঘটিয়ে বসেন অর্ষা।

ছোটবেলা থেকে সিনেমা পাগল এই অর্ষা। নায়িকা হওয়ার স্বপ্ন ছিল প্রবল। চোখ বন্ধ করলে দেখতেন রুপালি পর্দায় কাজ করছেন। তবে কখনো ভাবেননি নায়িকা হওয়ার আগেই তাকে বিয়ে করতে হবে।

বিয়ের পর স্বামীর সঙ্গে শ্রীমঙ্গলে হানিমুনে যায় অর্ষা। সেখানে গিয়ে দেখা হয় এক পরিচালকের সঙ্গে। এরপর অর্ষা বিয়ের আগের স্বপ্ন ভাবতে থাকে। তার মাথায় আসে, এটাই সুবর্ণ সুযোগ কাজে লাগাবার। সে হানিমুনে স্বামীকে রেখে পরিচালকের হাত ধরে চলে আসে বিএফডিসিতে।

পাঠকরা নিশ্চয়ই অর্ষার এমন চরিত্র শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, অর্ষা এতসব অঘটন ঘটিয়েছেন একটি নাটকের শুটিং-এ। বাস্তবে তার বিয়েও হয়নি এবং তিনি কোনো পরিচালকের হাত ধরে পালাননি। তিনি এখানে যা করেছেন সবই চরিত্রের খাতিরে। মূলত অর্ষার এমন চরিত্র নিয়ে তৈরি হয়েছে নাটক ‘তোতা মিয়ার হানিমুন’।

এতে তোতা মিয়ার চরিত্রে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা সজল। তিনি স্বভাবে বেশ সহজ-সরল। সজলকে এখানে দেখানো হয়েছে পুরান ঢাকার বাকর খানি ব্যবসায়ী রূপে। আর ঈদের জন্য এই ধরনের গল্পের নাটকটি নির্মাণ করেছেন আলী সুজন।

নাটকটি প্রসঙ্গে বাংলাদেশ টাইমসকে অর্ষা বলেন, ‘এই নাটকে আমার নাম কুলসুম বেগম। এখানে কুলসুমের চরিত্রটি অনেক মজার। হানিমুন থেকে সে স্বামীকে রেখে পালিয়ে যায়। মূলত কারো বউ এই পরিস্থিতি থেকে চলে গেলে কেমন হয়? এই নাটকে দর্শক সেটি দেখতে পাবে।’

এই ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন অর্ষা। প্রতিটি নাটকে তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন